admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা।
২১ আগস্ট(সোমবার) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই আব্দুর রহমান মাদক বিরোধী অভিযানে, এএসআই মোঃ সহিদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সন নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সদর থানাধীন নওদাপাড়া স্কাউট মাঠের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মেহেদী হাসান সদরের বগুড়া সদর থানার শাখারিয়া নামাবালা গ্রামের মোঃ দুলু শেখের ছেলে। বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আাসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।