admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ
মোঃ নাহিদ উজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে বাড়ি ঘর ও আসবাবপত্র ভাংচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর সদাশিবপুর দক্ষিন টিকোশ গ্রামে। ভুক্তভোগী মো: আব্দুল হাকিম জানান, দীর্ঘদিন আগে আমার আব্বার নিকট থেকে আমি দেড় কাঠা জমি ক্রয় করি এবং গ্রাম্য সালিশের মাধ্যমে তা দখল করে অস্থায়ী ঘর নির্মাণ করি।
কিন্তু পরবর্তীতে আমার অপর দুই ভাই সাগর আলী ও আবুল কাশেম বল প্রয়োগ করে সেই জমি অন্যত্র দখল নিতে বললে আমি তা অস্বীকার করি । আমার ন্যায্য ক্রয় ও দখলকৃত জমি থেকে আমাকে সরাতে না পেরে গত ৯ আগস্ট ২০২৩ তারা আমি ও আমার স্ত্রীকে মারপিট করে।
তাতেও ক্ষান্ত না হয়ে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে এবং গত ১৫ আগস্ট ২০২৩ আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী ও সন্তানকে মারপিট করে আমার একটি টিনের ঘর ও বসত ঘরের সকল আসবাবপত্র ভাংচুর ও অর্থ লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। এদিকে ভাংচুর ও লুটপাটের কথা অস্বীকার করে অপর পক্ষের মো: সাগর আলী বলেন, আমার ভাই আব্দুল হাকিম যে জমিটি ক্রয় করেছে সেটি রেজমালি জমি । আমরা যাতায়াতের সুবিধার্থে তাকে অন্যত্র দখল নিতে বলেছি।
এসময় উক্ত ঘটনায় তাদের পিতা মো: একরামুল হককে আব্দুল হাকিমের ছেলে কর্তৃক মেরে আহত করার অভিযোগ করেন সাগর আলী । তবে এটি সাজানো নাটক বলে জানান আব্দুল হাকিম । বিষয়টি সম্পর্কে শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রবিউল ইসলাম জানান, প্রথমত স্থানীয় ওয়ার্ড সদস্যের মাধ্যমে আমি ঘটনা সম্পর্কে অবগত হই । পরে দুই পক্ষই আমার নিকট আসার প্রেক্ষিতে আমি বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছি।
ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করায় অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এএসআই মো: আলমগীর হোসেন বলেন, অভিযোগ দুটিই তদন্তনাধীন রয়েছে। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমাধানের দায়িত্ব নিয়েছেন বলে জানতে পেরেছি ।