হোম
অপরাধ

সুনামগঞ্জের তাহিরপুর যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনি: প্রতিদিনই যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন করছে একদল বালুখেকোচক্র। উপজেলা প্রশাসনেরও নিয়মিতভাবে চলছে নদীপাড় কাটা রোধে নানান অভিযান। ইজারাদার ও পুলিশ প্রশাসনের মধ্যে এ নিয়ে অসন্তোষ বিরাজমান।

ইজারাদারের পক্ষের লোকজনের বক্তব্য ‘বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় যাদুকাটা নদীর পাড় কেটে বালু নিচ্ছে একদল বালুখেকো চক্র। আর বদনাম হচ্ছে আমাদের। আমরা রাজনীতি করি,ব্যবসা বানিজ্য করি। ৭০ কোটি টাকা সরকারকে খাজনা দিয়ে যাদুকাটা বালু মহাল এনেছি। এ নদী থেকে বালু নিয়ে কেউ ব্যবসা করলে আমরা তাদের কাছ থেকে খাজনা আদায় করি। আমরা কেন নদীর পাড় কাটবো। একটি দুষ্টচক্র যাদুকাটা নদী ১৪৩০ বাংলা সনে ইজারা না পেয়ে বর্তমান ইজারাদারসহ আমাদের নামে নানান অপপ্রচার চালাচ্ছে।’

এভাবেই এ প্রতিবেদককে জানালেন,বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক আফতাব উদ্দিন। ‘তিনি আরো বলেন,‘বাদাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ একটু সক্রিয় হলে শষ্য পরিমাণ বালু কেউ এখান থেকে নিতে পারতো না।প্রতিদিন তারা যাদুকাটা নদীর পাড় থেকে ৪ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় বালুখেকোচক্রদের কাছ থেকে।’ তবে বাদাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল হক বললেন, ‘১৫/১৬ দিন হয়েছে তিনি এখানে যোগদান করেছেন। এলাকায় এসে তিনি যা শুনেছেন, শতাব্দিকাল থেকেই যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন করেছে বালুখেকোরা। বর্ষায় এটি এখন সাগরের মতো দেখা যায়।

তদন্ত কেন্দ্রে যে পরিমাণ জনবল আছে তা দিয়ে মামলার বিভিন্ন তদন্ত ও গ্রেফতারি পরওয়ানা তামিল করতে হয়। নদীর পাড় কাটার সংবাদ পেলে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায় না। তিনি আরো বলেন, মেঘালয় পাহাড়টি যদি বাংলাদেশে পড়তো। তাহলে ঐ মেঘালয় পাহাড়টিকেও কেটে এ এলাকার মানুষ সাগর বানিয়ে ফেলতো। বালুখেকোদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।’

সম্প্রতি প্রতিদিনই যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন করছে একদল বালুখেকোচক্র। খোঁজ নিয়ে জানা যায়, ঘাগটিয়া আদর্শ গ্রামের লোকজন তাদের নিজের জমি দাবী করে তারা নিজেরাই সরজমিন উপস্থিত থেকে ব্যবসায়ীদের নিকট বালু বিক্রি করছে।
ঘাগটিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন বলেন, ‘আমাদের ঘাগটিয়া আদর্শগ্রাম ও জালরটেকে কোন জমি নাই। ওখানে সরকারের খাস জমি যাদের দখলে আছে তারাই এ জমি নিজেদের দাবী করে নিজে উপস্থিত থেকে বালু বিক্রি করে তারা কোটি টাকার মালিক হচ্ছে।’

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, নদীর পাড় কেটে যারা বালু ক্রয় বিক্রয় করে তারা সবাই সমঅপরাধী। ঘটনাস্থলে গেলে কাউকে পাওয়া যায়না। আজও সহকারী কমিশনার(ভূমি)কে পাঠানো হয়েছে অভিযান চালানোর জন্য।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 29 minutes আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 1 day আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক