admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ
হরিপুর উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁও: হরিপুর থানায় ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এস আই মো: রাকিবুল ইসলাম, এস আই রফিকুল ইসলাম, এ এস আই মোঃ মাসুদ রানা, এ এস আই মোঃ ফরহাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স সহ অদ্য ৮/৮/ ২০২৩ তারিখ ১৮.৪৫ ঘটিকার সময় হরিপুর থানাধীন ৪ নং ডাঙ্গীপাড়া এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানাধীন ০৪ নং ডাঙ্গীপাড়া ইউপির অন্তর্গত পাহাড়গাঁও গ্রামে ধৃত আসামী মোঃ সুলতান আলী (৩৯), পিতা-মৃত আমিনুল হক, সাং-পাহাড়গাঁও, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও এর বসত বাড়ির পশ্চিম ভিটা পূর্বদুয়ারী এক চালা টিনের ঘরে শয়ন করা খাটের তোষকের নীচ হতে ২০০ (দুইশত) গ্রাম শুকনা গাঁজা ও আসামীর পরিহিত লুঙ্গির ডান কোচ হইতে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।