হোম
অপরাধ

সাতক্ষীরা শ্যামনগরে সুদ কারবারি আশিকের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ

ফাইল ছবি

রাকিবুল হাসান শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে সমাজ সেবা বা এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন ছাড়া নিজের মনগড়া আইনে কোটি কোটি টাকার সুদের কারবারের অভিযোগ উঠেছে আশিকুর রহমান আশিকের বিরুদ্ধে। আশিক উপজেলার আবাদ চন্ডিপুর (চুনা) গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে।

সে দোকানদারি পেশার আড়ালে তার এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে জনান ভুক্তভোগীরা। উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনীসহ বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের মাধ্যমে চড়ার সুদের কারবার করে আশিক। সম্প্রতি অনুসন্ধানে জানা গেছে,সাধারণ মানুষকে জিম্মি করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে একশ্রেণীর অসাধু সুদ ব্যবসায়ী তার মধ্যে আশিক অন্যতম।

গরিব, অসহায় ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের অভাব-অনটনের সুযোগ নিয়ে নাম মাত্র টাকা দিয়ে বিনিময়ে হাতিয়ে নিচ্ছে তাদের সর্বস্ব। অন্য সুদখোরদের থেকে আশিকের সুদের কারবার সম্পন্ন আলাদা। টাকা দেওয়ার ক্ষেত্রে স্বর্ণালংকার জামানত হিসেবে রাখলে কোন সমস্যা নেই। যদি স্বর্ণালংকার না থাকে তাহলে বিশ্বস্ততা বা মর্টগেজ হিসেবে নেয়া হয় তারিখ ও টাকার অংক বিহীন ফাঁকা চেকের পাতা, সাথে থাকে ডেমি ও স্ট্যাম্প। টাকার পরিমাণ এর উপর নির্ধারণ করা হয় কয়টি চেকও স্ট্যাম্প নেয়া হবে। টাকা নেওয়ার পর নির্দিষ্ট তারিখে চাহিদা মত টাকা দিতে না পারলে শুরু হয় কথার অত্যাচার। তাতেও কাজ না হলে পেটুয়াবাহিনী দিয়ে হুমকি। এমন অত্যাচারের শিকার হয়েছে অসংখ্য মানুষ।

মামলা, হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে তালা মারাসহ বিভিন্ন ভাবে জিম্মি করে টাকা আদায় করে আশিক। তার এই অত্যাচার থেকে মুক্তি পেতে চায় সাধারণ মানুষ। এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারপরও বিষয়টা আমি দেখছি।

অভিযুক্ত আশিকুর রহমান আশিক সুদের ব্যবসার সত্য স্বীকার করে বলেন, আমি টুকটাক লেনদেন করি তবে কারো সাথে জোর জবরদস্তি করি না। আমার সাথে যারা লেনদেন করে সবার সাথে আমার সম্পর্ক ভালো আছে। সুধী সমাজের দাবি অচিরেই বন্ধ হোক সুদখোরদের অত্যাচার।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 17 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 3 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 3 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক