admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২২ ১০:৫৯ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরের দুর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গমবাড়ি ছাতারডারার পাড়ের রাস্তার ধারে দোকানের সামনে তাস ও লুডু খেলার আড্ডা। জানা যায় খেলাটির নাম হাজারি। ৫০০ টাকা প্রতি লিটে ধার্য্য করে খেলছে তারা। সন্ধ্যা হলে কিশোরেরা মোবাইলে ১০০ টাকা বাজি ধরে চলছে জাঁকজমক ভাবে গেম খেলা ২০/২৫ জন করে দোকানের সামনে রাত ২টা পর্যন্ত চলে এ খেলা।
বড়রা টাকা দিয়ে তাস খেলা, কিশোরেরা মোবাইলে গেম খেলা। এদিকে গোড়াই হাট থেকে বুড়াবুড়ী বাজার আসার পথে আব্দুল হাই-এর দোকানের সামনে পড়ুয়া কিশোরেরা ১০০ টাকা বাজি ধরে বোর্ড খেলায় মাতাল। সকাল বিকাল রাত সব সময় চলছে এসব বাজিমাত। এলাকার মুরব্বিগণের কথায় কান দেননা। টিভিতে ক্রিকেট খেলা দেখার সুযোগ নিয়ে তাস খেলার আয়োজন করা হয়।
বাধা দিলে ক্ষিপ্ত হয়ে অন্যায় ভাবে গালিগালাজ করা হয়। থানায় জানালে কোন কর্ণপাত করা হয়না বলে জানান এলকার সচেতন ব্যক্তিরা। তারা বলেন, থানার উপরের প্রশাসনের কর্ণপাত করতে কাহারো সহযোগিতার প্রয়োজন। তাই গোপনে মুক্ত কলম সংবাদদাতাকে ম্যাসেজ করে জানান। মোঃ মোখলেছুর পিতা মোঃ সাইফুল, মোঃ নুর আমিন,পিতা নাম অজানা। তার দোকানের সামনে ৩টি তাস খেলার আসর চলছে। রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত এ খেলা চলবে। অজ্ঞাত কারণে পুলিশ প্রশাসন নিরব ! তাই এলাকাবাসী প্রশাসনের জড়ালো পদক্ষেপ নেওয়ার জন্য দাবী জানান।