admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, ব্যুরো প্রধান রংপুরঃ রংপুরের কাউনিয়ায় একটি চোরাই গরু সহ তিন গরু চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার দিবাগত ভোরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের কালিকাপুর মোড় এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, তিন চোর ১টি গরু নিয়ে ভোরবেলা তিস্তা নদীর ঘাটের দিকে যাওয়ার পথে এলাকাবাসীর সন্দেহ হয়। তাদের শক্ত করে জিজ্ঞাসাবাদ করলে গরু চুরির তথ্য বেড়িয়ে আসে। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ গরু টি সহ তিন গরু চোর কে থানায় নিয়ে আসে।
ধৃত গরু চোররা হলো উপজেলার সদরা তালুক গ্রামের জালাল উদ্দীনের ছেলে শাজাহান সিরাজ (৩৪) একই গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে দুদু মিয়া(২৮) ও জিগা বাড়ী গ্রামের আইয়ুব আলীর ছেলে আনারুল ইসলাম (৩৫)। কাউনিয়া থানার এস আই ওসমান গনী জানান, আসামীদের শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।