admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২০ ৯:৩৮ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ রাজারহাট পিতৃ হত্যা মামলার আসামি জামিনে বেড়িয়ে এসে মৃতের কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে। জানা গেছে উপজেলা সদরের নাটুয়া মহল গ্রামের খগেন বর্মনের পুত্র মৃনাল বর্মন (২৫),একই গ্রামের মুসলিম উদ্দিনের কিশোরী কন্যাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত বছরের ২৫শে নভেম্বর মৃণালের বর্মনের দাঁড়া আঘাতপ্রাপ্ত হয়ে মুসলিম উদ্দিন মৃত্যু বরণ করেন। এ ঘটনায় মুসলিম উদ্দিনের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে মৃণাল বর্মনের বিরুদ্ধে একটি হত্যা মামলা নং ১৩/তারিখ, ১৫/১১/২০১৯/ দায়ের করেন। সম্প্রতি এই মামলা থেকে জামিনে বেড়িয়ে এসে আসামি মৃনাল বর্মন পূনরায় কিশোরীকে উত্ত্যক্ত শুরু করে। এক পর্যায়ে গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় পার্শ্ববর্তী ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন এর কিশামত নাকেন্দা গ্রামের মুসলিম সম্প্রদায় ভুক্ত কিশোরীটি তার নানা কলিমুদ্দিনের বাড়িতে একা থাকার সুযোগে তাকে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে হিন্দু সম্প্রদায় ভুক্ত মৃণাল বর্মন।
এসময় মেয়েটির চিৎকার শুনে এলাকাবাসী ধর্ষককে আটক করে। পরে স্থানীয় ভাবে বিষয়টি আপোষ মিমাংসার চেষ্টা চালায় আসামী পক্ষ। খবর পয়ে রবিবার সন্ধ্যার দিকে রাজারহাট থানা পলিশ মৃণাল বর্মনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে কিশোরীর মা বাদী হয়ে রাজারহাট থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় উক্ত মৃণাল বর্মনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আসামীকে জেল হাজতে ও ধর্ষিতা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল পাঠানো হয়েছে।