হোম
অপরাধ

কুড়িগ্রাম রাজারহাটে উচ্চ বিদ্যালয় ভূয়া প্রধান শিক্ষক নিয়োগ ও কমিটি বাতিলের দাবীতে মানব বন্ধন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২০ ১১:৩০ অপরাহ্ণ

কুড়িগ্রাম ভূয়া প্রধান শিক্ষক নিয়োগ ও কমিটি বাতিলের দাবীতে মানব বন্ধন-এম কে নিউজ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ রাজারহাটের সুন্দর গ্রাম পুটিকাটা উচ্চ বিদ্যালয়ে ভূয়া কমিটি দিয়ে প্রধান শিক্ষক পদে ব্যাকটেডে সাজানো নিয়োগ বাতিল ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি সহ শাস্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে। জানা গেছে,উপজেলা সদরের সুন্দর গ্রাম পুটিকাটা উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিভাবককে বাদ দিয়ে গোপনে এবং অভিভাবক না হওয়া সত্বেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনোনীত ব্যক্তিদের দিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়। এনিয়ে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে বিতর্কিত কমিটি বাতিলের দাবী জানিয়ে অভিযোগ দাখিল করেন।

এলাকাবাসীর অভিযোগের সত্যতা পেয়ে সম্প্রতি রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলমও অভিযোগের প্রেক্ষিতে লিখিত নির্দেশনায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ স্থগিত করেন। তবে কমিটি বাতিল না করায় গত ২৮অক্টোবর সুন্দরগ্রাম পুটিকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক রফিকুল ইসলাম ও আব্দুল মান্নান বাদী হয়ে রাজারহাট সহকারি জজ আদালতে একটি মামলা করেন। যা বিচারাধীন রয়েছে।

অথচ পরবর্তীতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগ স্থগিতাদেশ বাতিল করেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামানের উপস্থিতিতে প্রধান শিক্ষক নিয়োগ বোর্ড দেখিয়ে ব্যাকডেটে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেখানো হয়।এই ভূয়া নিয়োগে দুই বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষককে প্রতিদ্বন্ধী দেখানো হয়। এর প্রতিবাদে অনিয়মতান্ত্রীক বিদ্যালয় পরিচালনা কমিটি ও ভূয়া প্রধান শিক্ষক নিয়োগ বাতিল এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে তাকে অবিলম্বে অন্যত্র বদলী ও শাস্তির দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী।

বৃহস্পতিবার বিদ্যালয়ের সন্নিকটে উপজেলার রাজারহাট-তিস্তা সড়কে আয়োজিত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবক সভাপতি সতীশ চন্দ্র রায়,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবলু মিয়া,অভিভাবক সদস্য রফিকুল ইসলাম,ফারুক রেজা প্রমূখ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 3 hours আগে

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 8 hours আগে

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 23 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 1 day আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 1 day আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক