admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২০ ৭:১৬ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল রংপুর ব্যুরো প্রধানঃ রংপুর জিলা স্কুলের ছাত্র, শালবনের বাসিন্দা আবু ইউনুছ মোঃ সহিদুন্নবী জুয়েল কে লালমিনরহাট বুড়িমারী স্থলবন্দের বাসকল মোড়ে গুজব ছড়িয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলার প্রতিবাদে আজও রংপুর নগরীর বিভিন্ন স্থানে মানব্বন্ধন সমাবেশ ও রংপুর জিলা স্কুল মাঠে গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে ডিসি মোড় এলাকায় মানব্বন্ধন সমাবেশ ও পরে জিলা স্কুল মাঠে গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়। এসময় সমাজের বিভিন্ন স্তরের মানুষজন গায়েবী জানাযায় অংশ নেয়।