হোম
অপরাধ

রংপুরে জমজম ফিড মিলের এক শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২০ ৭:৪৫ অপরাহ্ণ

রংপুরে জমজম ফিড মিলের এক শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা-এম কে নিউজ

ফাইল ছবি

আমিনুল ইসলাম আপেল, রংপুর ব্যুরো প্রধানঃ রংপুর নগরীর মাহিগজ্ঞ দেওয়ান টুলিতে জমজম এগ্রো ইন্ডাঃ লিঃ ফিড মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেবার ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়া শ্রমিক মহির উদ্দিন মারা গেছেন।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ২ দিন চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার সকাল ৭টায় মারা যান তিনি। পরিবারের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকান্ড। এই হত্যাকাণ্ডের পেছনে অন্যকোনো রহস্য লুকিয়ে আছে বলে অভিযোগ করছেন পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে বিষয় টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের ছেলে সুমন মিয়া বলেন আমার বাবাকে হত্যার পেছনে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে। ফিড কোম্পানির (একাউন্ট ম্যানেজার) পীরগাছা থানাধীন সৈয়দপুর পূর্ব পারুল গ্রামের মৃত নুরুল আমিন মিয়ার ছেলে মোঃ জহুরুল ইসলাম ও (লেবার ইনচার্জ/সুপার ভাইজার) মাহিগঞ্জ থানাধীন আজিজুল্লাহ গ্রামের আছের উদ্দিনের ছেলে মোঃ রশিদুল ইসলাম, উভয়ে যোগসাজশে এই নির্মম হত্যাকান্ড ঘটিয়েছে।

নিহতের স্ত্রী আলেয়া বেগম বলেন, ওই মিলে ভেজাল ফিড তৈরি হতো, আমার স্বামী এটা দেখে ফেলে এবং এতে প্রতিবাদ করায় কৌশলে তাকে হত্যা করা হয়েছে। আমার সংসারের একমাত্র কর্তা ব্যক্তি ছিলেন আমার স্বামী এখন আমি আমার সংসার, সন্তান নিয়ে কিভাবে জীবন যাপন করবো। আমি প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। এ ব্যাপারে জমজম এগ্রো ইন্ডাঃ লিঃ ফিড মিলের মালিক আলহাজ্ব আঃ মতিন আজিজী’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি ঘটনার সময় মিলে উপস্থিত ছিলাম না। পরে মিলে ফেরার পর জানতে পেরেছি যে, রশিদুলের সাথে দুষ্টুমি করার এক পর্যায়ে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে।

এদিকে এজাহারনামীয় অভিযুক্ত জমজম ফিড মিলের অ্যাকাউন্ট ম্যানেজার মোঃ জহুরুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মিলের ভিতরে যে ঘটনাটি ঘটেছে সেখান থেকে কিছুটা দূরে আমার অফিস/চেম্বার আমি চিৎকার চেঁচামেচি শুনে চেম্বার থেকে বের হয়ে দেখি একটি পিকআপে মহির উদ্দিনকে তোলা হয়েছে হাসপাতালে নেয়ার উদ্দেশ্যে। পরে মিলের অন্যান্য শ্রমিকদের মুখ থেকে জানতে পারলাম তারা উভয়ে দুষ্টুমি করতে ছিল এর এক পর্যায় রশিদুল মহিরের পায়ুপথে ভ্যাকম পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়,এর বেশি আমার কিছু জানা নেই। আমি নিজেও হাসপাতালে গিয়ে তার দেখাশোনা করেছি।

এজাহার নামীয় অপর অভিযুক্ত লেবার ইনচার্জ জহিরুল ইসলাম বাবুকে ফোন করলে তিনি বলেন ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। আমি মিল সংলগ্ন চায়ের দোকানে চা খাইতে ছিলাম। একজন শ্রমিক এসে আমাকে দুর্ঘটনার কথা জানানোর পর আমি মিলে গিয়ে মহিরের এমন অবস্থা দেখে তাৎক্ষণিক পিকআপে তুলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করাই। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।

উল্লেখ্য, রংপুর নগরীর মাহিগজ্ঞ এলাকায় জমজম ফিড মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন মাহিগজ্ঞ কাইদাহারা গ্রামের মোঃ মহির উদ্দিন।বুধবার বিকেলে ফিড মিলের মেশিন পরিস্কার করা হাওয়া মেশিন দিয়ে লেবার ইনচার্জ রশিদুল মহির উদ্দিনের পায়ুপথে ঢুকিয়ে দেয়। এ সময় বাতাস ঢুকে পেট ফুলে গেলে মহির উদ্দিন অসুস্থ হয়ে পরলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এ ব্যাপারে মাহিগঞ্জ থানায় তিনজনকে আসামী করে হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী আলেয়া বেগম। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। মাহিগঞ্জ থানায় মামলা নং- ১৫/১৩৫ ,তারিখ ২২/১০/২০২০। রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান জানান, জমজম ফিড মিলের এক শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়ার ঘটনায় মহির উদ্দিন নামে ওই মিল শ্রমিক আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার সকালে মারা গেছে। এটি দুষ্টুমি না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 14 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক