admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২০ ৮:৩৪ অপরাহ্ণ
আজ ঠাকুরগাঁও সদর উপজেলার ৪৭৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির প্রাথমিক পর্যায়ে ৩৫০ জনের প্রত্যেককে ৯০০০ টাকার চেক,মাধ্যমিক পর্যায়ে ৮২ জনের প্রত্যেককে ৯ হাআর ৬০০ টাকার চেক প্রদান।
উচ্চমাধ্যমিক পর্যায়ে ২৮ জনের প্রত্যেককে ১০ হাজার ৬০০ টাকার চেক ও উচ্চতর পর্যায়ে ১৮ জনের প্রত্যেককে ১৪ হাজার ৪০০ টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
ঈদ উল আযহার আগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির টাকার চেক তাদের অভিভাবকদের কাছে বিতরণ করা হয়। এসময় উপজেলা সমাজসেবা অফিসার উপস্থিত ছিলেন।