হোম
অপরাধ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

এম এ মোমিন, বিশেষ প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অন্তর্গত “ভেলাপুকুর লক্ষীপুর উচ্চ বিদ্যালয়” এর প্রধান শিক্ষক মোঃ খায়ের উদ্দীনের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী ও স্থানীয় সুশীল সমাজ।

আজ ৩ সেপ্টেম্বর ২০২৩ ইং  রবিবার ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাপুকুর লক্ষীপুর নামক স্থানে ঘন্টা ব্যাপী এই প্রতিবাদ সমাবেশ এলাকাবাসীর আয়োজন অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ৭ নং চিলারাং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শ্রী দীপেন্দ্রনাথ রায়, সভাপতি ৭ নং ওয়ার্ড আ’লীগ, ৭ নং চিলারং ইউনিয়ন । তৈমুর রহমান ৭ নং চিলারং ইউনিয়ন যুবলীগ, কাসেম আলী সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ড আ’লীগ, ৭ নং চিলারং ইউনিয়ন । আ: মমিন (বাবু), সভাপতি ৭ নং ওয়ার্ড যুবলীগ,৭ নং চিলারং ইউনিয়ন। লিয়াকত আলী, ভেলাপুকুর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় চতুর্থ শ্রেণীর কর্মচারী, মোহাম্মদ আইনুল হক বিশিষ্ট ব্যবসায়ী, পয়গাম আলী, অভিভাবক সদস্য, ভুক্তভোগীর পিতা মোহাম্মদ আল্লামা সহ ভুক্তভোগীর পরিবারের সদস্য, সুশীল সমাজ ও স্থানীয়রা।

গত ৩১ আগষ্ট ২০২৩ ইং তারিখে প্রধান শিক্ষকের অনিয়ম ও নিয়োগ বাণিজ্যে দুর্নীতির বিষয়ে এলাকাবাসীর পক্ষে ভুক্তভোগী মোঃ শাহিন কাদির ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগের এর পরীপেক্ষিতে মোঃ শাহিন কাদির জানান, ভেলাপুকুর লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হবে জানতে পেরে আবেদন করি। এ সময় আমার কাছে দুই বারে পর্যায়ক্রমে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে চাকরি বাবদ তিনি আমার কাছে ১৫ লক্ষ টাকা দাবি করে। এত টাকা দিতে আমি অস্বীকৃতি জানালে তিনি কৌশলে স্কুলের পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি তৈরি করে এবং দুইটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

অত্র বিতর্কিত ম্যানেজিং কমিটি নিয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা রয়েছে। নতুন ম্যানেজিং কমিটি মামলার তোয়াক্কা না করেই গত ১৪ আগস্ট স্থানীয় দৈনিক আলোর কন্ঠ ও জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

লিখিত অভিযোগে মোঃ শাহিন কাদির আরো উল্লেখ করে বলেন, দৈনিক আলোর কন্ঠ প্রতিনিয়ত প্রকাশিত হয় না এবং জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের পাঠক অত্র জেলায় নেই। সেই সাথে আলোর কন্ঠ পত্রিকা যেদিন প্রকাশিত হয় সেদিনের সব পত্রিকা প্রধান শিক্ষক ক্রয় করে নেন। ফলে প্রধান শিক্ষক গোপনীয়ভাবে একক আধিপত্য বিস্তার করে নিয়োগ বাণিজ্য করার পায়তারা করছে যা বিধিসম্মত নয়। নিয়োগ বাণিজ্য বন্ধ করার জন্য তিনি জেলা শিক্ষা অফিসারের কাছে আবেদন জানান এবং শিক্ষা অফিসারের হস্তক্ষেপ কামনা করেন।

উক্ত প্রতিবাদ সভায়, ভুক্তভোগী এলাকাবাসী, সুশীল সমাজ সমাজসেবক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক খায়ের উদ্দীন নিয়মিত স্কুলে আসে না। প্রায় সময় ছুটিতে থাকে এবং মাসে ১৫ দিন পর স্কুলে আসলেও সকল হাজিরা একদিনে উঠিয়ে দেয়। এছাড়াও এডমিট কার্ডের টাকা বেশি করে নেয় এবং বছরে শুরুতে সরকারের দেয়া বিনামূল্যে বই বিতরণে ছাত্র-ছাত্রীদের কাছে ২০০ করে টাকা নেয় এবং যারা টাকা দিতে ব্যর্থ তাদেরকে বই দেওয়া হয় না। তিনি তার ইচ্ছামত স্কুল পরিচালনা করেন কেউ উনার বিরুদ্ধে কথা বলতে পারে না। বিষয়টিতে সকলের দৃষ্টি আকর্ষণ ও উদ্ধাতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন প্রতিবাদকারীরা।

ভেলাপুকুর লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়ের উদ্দীনের সাথে স্কুলের গিয়ে যোগাযোগ করতে চাইলে জানতে পারা যায় তিনি ছুটিতে আছেন এবং মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 20 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 20 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 2 days আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 2 days আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 2 days আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 2 days আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক