হোম
অপরাধ

শান্তিগঞ্জের হাসারচর বিদ্যালয়ের জায়গা দখল করেছেন আ’লীগ নামধারী ভূমি খেকো বুরহান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জের হাসারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে দেয়াল দিয়ে বসতভিটা নির্মাণ করে দিয়েছেন এক আওয়ামীলীগ নেতা। তার নাম মোঃ বুরহান মিয়া। তিনি উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামের মৃত জানফর আলীর ছেলে। এ ঘটনায় গত ১৫/১১/২০২৩ইং তারিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নেজাবুল হক নিজে বাদি হয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরবারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামের প্রভাবশালী ভূমিখেকো বুরহান মিয়া আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে হাসারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন শতক চারা রকম ভূমি দখল করে দেয়াল দিয়ে বিল্ডিং নির্মাণ করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

উল্লেখ্য ১৯৯৫ সালে ডিসি খতিয়ানের ৫৩ শতক চারা রকম ভূমির মধ্যে ৩৮ শতক ভূমির দলিলমূলে সীমানা নির্ধারন করে হাসারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে ভবণ নির্মাণের মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের পাশে ভূমিখেকো আওয়ামীলীগ নামধারী বুরহান মিয়ার বসতভিঠা হওয়ার সুবাদে পেশিশক্তির জোরে দলীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের প্রায় ৩ শতক ভূমি দখল করে দেয়াল দিয়ে বসতভিটা নির্মাণ করে বহাল তবিয়তে চললে ও স্থানীয় কোন অভিভাবকরা তার ভয়ে প্রতিবাদ করার সাহস পাননি। কেউ প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকী প্রদান করা হয়।

স্থানীয় একাধিক লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান,বুরহান মিয়া সরকারী দলের নাম ভাঙ্গিয়ে ইতিমধ্যে নিরীহ মানুষদের জায়গাজমি দখলসহ নানান ধরনের অপকর্ম করে জিরো থেকে হিরো বনে গেছেন। গত ১৮.০১.২০২২ সালে দখলকৃত জায়গাটুকু উদ্ধারের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কামরুল বদরুল তৎকালীন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুজ্জামান বরাবরে আরো একটি লিখিত অভিযোগ দায়ের করলেও প্রশাসনের কোন তৎপরতা না থাকায় উদ্ধার কার্যক্রমটি আলোর মুখ দেখেনি।

তাদের দাবী ভূমিখেকো বুরহান মিয়ার কবল থেকে বিদ্যালয়ের দখলকৃত প্রায় ৩ শতক ভূমি উদ্ধারে প্রশাসন কার্যক্রম পদক্ষেপ নিবেন এমনটাই প্রত্যাশা তাদের। এদিকে পাঠদানের জন্য বিদ্যালয়ে দুটি ভবন ঘর থাকলেও, স্কুলের শহীদ মিনার নির্মানের জায়গাসহ অবশিষ্ট জায়গা দখল করে ভূমিখেকো বুরহান মিয়া বসতবাড়ি নির্মাণ করায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বিনোদন খেলাধূলা থেকে বঞ্চিত রয়েছেন।

এ ব্যাপারে অভিযোগকারী হাসারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নেজাবুল হক শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে বিদ্যালয়ের প্রায় তিনশতক জায়গা বুরহান কর্তৃক দখলের সত্যতা নিশ্চিত করে বলেন,প্রশাসনের তরফ থেকে সার্ভেয়ার পাঠিয়ে সঠিক জায়গাটি মাফযোগের মাধ্যমে নির্ধারন করার পাশাপাশি দখলকৃত জায়গাটি উদ্ধারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি কামনা করেন।

এ ব্যাপারে অভিযুক্ত বুরহান মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কিছু জায়গা তার দেয়ালের মধ্যে ঢুকে যাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,কিভাবে বিষয়টি নিস্পত্তি করা যায় সেই বিষয়ে গ্রামের মাতব্বরদের সাথে আলাপ আলোচনা তিনি করে সুরাহা করতে চান বলে জানান।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান বলেন,সার্ভেয়ার পাঠানো হবে মাফযোগ করার পর বিদ্যালয়ের জায়গা দখলের বিষয়টি প্রমানিত হলে দখলকৃত জায়গাটুকু ফেরত আনা হবে। তিনি ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং দ্রুুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেছেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন জানান,বিদ্যালয়ের পেছনের আনুমানিক দেড়-শতক জায়গা বুরহানের দখলে গিয়েছে বলে তিনি শুনেছেন এবং বুরহান মিয়া ইতিমধ্যে প্রায় ত্রিশলাখ টাকা ব্যয় করে বিল্ডিং নির্মাণ করে ফেলেছেন। এজন্য বুরহান বিদ্যালয়ের সামনে কিছু জায়গা খরিদ করে বিদ্যালয়ের নামে দিতে চাইছেন বলে তিনি গণমাধ্যমকর্মীদের জানান।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সার্ভেয়ার পাঠানো হবে এবং বিদ্যালয়ের জায়গাটুকু মেজারমেন্ট করে দখল প্রমানিত হলে জায়গাটুকু উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা : সূর্যসন্তানদের কাঁধে ভর করেই স্বাধীনতা: অথচ তাঁদের
ঢাকা 15 hours আগে

আধুনিক ও নন্দিত উপজেলা গঠনের দাবিতে ইউএনওকে অক্সিজেন-এর স্মারকলিপি।
রংপুর 15 hours আগে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 15 hours আগে

পৌরসভার টোল কমানোর দাবিতে রিকসা-ভ্যান শ্রমিকদের মানববন্ধন।
আইন-বিচার 16 hours আগে

থানা পরিদর্শন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা পুলিশ সুপারের
আইন-বিচার 16 hours আগে

মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি সন্তানের।
রংপুর 16 hours আগে

মরিচ ক্ষেতে বজ্রপাতে কিশোরের মৃত্যু, গুরুতর আহত মা।
দুর্ঘটনা 16 hours আগে

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর নজরুলের মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 21 hours আগে

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 2 days আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক