হোম
স্বাস্থ্য

রোগ নির্ণয়ে বিশ্বমানের মলিকুলার ল্যাব নিয়ে এল ডিএমএফআর ডায়াগনস্টিক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০১৯ ৩:০৪ অপরাহ্ণ

ফাইল ছবি

dtv,
রাজধানীর ধানমন্ডি সোবহানবাগে নাভানা নিউবারীতে ডিএমএফআর ডায়াগনস্টিক আয়োজিত এক সংবাদ সম্মেলন।
রোগ নির্ণয়ে বিশ্বমানের সব ডায়াগনস্টিক পরীক্ষার জন্য দেশে বেসরকারিখাতে প্রথমবারের মত আন্তর্জাতিক মানের মলিকুলার ল্যাব নিয়ে এলো ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি সোবহানবাগে নাভানা নিউবারীতে ডিএমএফআর ডায়াগনস্টিক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক, ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুর রহমান বকুল, পরিচালক আসিফ মোহাম্মদ নূর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ডা. রুহুল আমিন ও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ড. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে পার্শ্ববর্তী দেশ ভারতের চেন্নাই ও ব্যাঙ্গালুর এবং সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে যান। এতে করে একদিকে রোগীদের বাড়তি অর্থ ও সময় ব্যয় হয়। অন্যদিকে দেশ রাজস্ব হারায়। তাই দেশের মানুষের কথা চিন্তা করে সর্বাধুনিক ল্যাব প্রতিষ্ঠা করেছে ডিএমএফআর। এখানে কম খরচে বিশ্বমানের প্রযুক্তির মাধ্যমে জটিল ও কঠিন রোগ নির্ণয় করা হচ্ছে।ফলে এখন থেকে রোগীদের আর বিদেশ যেতে হবে না।
প্রফেসর ডা.দ্বীন মোহাম্মদ নূরুল হক বলেন, আমরা দেশে প্রথমবারের মত বেসরকারিখাতে মলিকুলার ল্যাব প্রতিষ্ঠা করেছি। এখানে সঠিকভাবে রোগ নির্ণয় করা হচ্ছে এবং রোগ শনাক্তকরণ টেস্ট বলে দেয় রোগের জন্য কোন ধরণের ওষুধ দিতে হবে। এতে রোগীদের অযথা বাড়তি ওষুধ সেবন করতে হবে না তেমনি ভুল চিকিৎসাও থাকবে না।
তিনি বলেন, আমাদের নতুন প্রতিষ্ঠান। আমরা সাধ্যমত মানুষের সেবা দিতে চেষ্টা করছি। সম্প্রতি এডিস মশার জীবানুঘটিত ডেঙ্গুজ্বরের প্রার্দুভাব মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলে। এমন পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আমরাও মানুষের সহযোগিতায় হাত বাড়িয়েছি। মাসব্যাপী বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। গত ৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী বিনামূল্যে ডেঙ্গু রোগ পরীক্ষা ও পরামর্শ কার্যক্রম পরিচালনা করেছে ডিএমএফআর বলে তিনি জানান।
ডেঙ্গু কর্মসূচি চলাকালে মোট ২ হাজার ৬৬৮ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। যার মধ্যে থেকে ১ হাজার ১২৮ রোগীর ডেঙ্গুএনএস১ টেস্ট করা হয়। যেখানে ডেঙ্গু এনএস১ পজিটিভ ৮ দশমিক ২ শতাংশ। ৩৪৬ জন রোগীর ডেঙ্গু আইজিজিও আইজিএম টেস্ট করা হয়, যেখানে ৫০ দশমিক ৩ শতাংশ ডেঙ্গু আইজিজি পজিটিভ এবং ৯ দশমিক ৫ শতাংশ ডেঙ্গু আইজিএম পজিটিভ পাওয়া গেছে। ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিককে সহযোগিতা করছে ইউরোপের বিখ্যাত স্বাস্থ্য প্রতিষ্ঠান ই ডব্লিউভিলা মেডিকা ও কনকর্ড ফার্মাসিউটিক্যালস।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফাইজুর রহমান বকুল বলেন, দেশের মানুষের বিশ্বমানের স্বাস্থ্যসেবার জন্য ইডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনিস্টিক প্রতিষ্ঠা করা হয়েছে। সংকটময় মুহূর্তে নির্ভুল ও উন্নত সেবা নিয়ে জনগণের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।https://www.facebook.com/D-TV-881207148717249/

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 8 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 11 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 12 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 12 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 12 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 18 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক