হোম
অপরাধ

রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় ৩ জন গ্রেফতার।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২০ ৯:১০ অপরাহ্ণ

রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর লাশ উদ্ধার-এম কে নিউজ

ফাইল ছবি

হারুন উর রশিদ বাবু, স্টাফ রির্পোটার ব্যুরো অফিস রংপুরঃ পার্বতীপুরে হাত পা বাধা ক্ষতবিক্ষত অজ্ঞাত নারীর লাশের পরিচয় পাওয়া গেছে। ওই নারীর নাম রুখিয়া রাউত (২৩)। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের আদিবাসী পল্লী মিশন পাড়ার দিনেশ রাউত (বাবা) ও সুমতি (মা) রাউতের মেয়ে। তিনি রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স (ইতিহাস) শেষ বর্ষের ছাত্রী।

রুখিয়া হত্যাকান্ডের মুল নায়কসহ তিন যুবককে আজ বুধবার রাত সাড়ে ৩টায় পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার খোদ্য বাগবাড় গ্রামের আবদুল গফুরের ছেলে আনিছুর রহমান (২৫), একই গ্রামের বাচ্চু’র ছেলে ইজিবাইক চালক রাজু (২৫) ও পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দূর্গাপুর নয়াবাজার গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ভ্যানচালক আশিকুজ্জামান (৪০)। হত্যাকান্ডে ব্যবহৃত ইজিবাইকটি পুলিশ জব্দ করেছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে পেরেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার সকালে,পার্বতীপুর-মধ্যপাড়া-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কের পাশে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া শাল বাগানে একটি নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ওড়না দিয়ে হাত পা একসাথে করে বাধা অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। লাশটির মুখে ও শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। দাঁত ভেঙ্গে ফেলা হয়। রাতে মেয়েটির পরিচয় পাওয়া যায়। পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান- রুখিয়ার সাথে দীর্ঘদিন ধরে আনিছুরের প্রেমের সম্পর্ক ছিল। একাধিকবার তাদের যৌনমিলনও হয়।

কিছুদিন আগে আনিছুর অন্যত্র বিয়ে করে। এতে রুখিয়া ক্ষিপ্ত হয়ে আনিছুরকে বিভিন্ন হুমকি দিতো। এ অবস্থায় আনিছুর তাকে হত্যার পরিকল্পনা করে গত সোমবার একই গ্রামের রাজ এর ইজিবাইক ভাড়া করে। বিকেল ৫টার দিকে মোবাইলফোনে রুখিয়াকে ডেকে নিয়ে ওই ইজিবাইকে করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। ওইদিন রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে আনিছুর ইজিবাইকের মধ্যেই চালক রাজ এর সহায়তায় রুখিয়াকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। পরে ওই ওড়না দিয়ে তার হাত পা বেধেঁ পার্বতীপুর-মধ্যপাড়া-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কের পাশে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া শালবনে ফেলে যায়। এরপর আনিছুর ভ্যানচালক আশিকুজ্জামানকে ডেকে নিয়ে নিজ বাড়ীতে যায়। তিনি আরও বলেন, হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ছিল আনিছুর ও রাজ।

তথ্য প্রযুক্তি সহায়তায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার (বুধবার) দিকে নিজ নিজ বাড়ী থেকে ঘাতকদের গ্রেফতার করা হয়। আনিছুর ও রাজ হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। ১৬৪ ধারায় জবাব বন্দি দিতে রাজি হওয়ায় তাদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে পরিদর্শক সোহেল রানা জানান।তবে রুখিয়ার বাবা দিনেশ রাউত সাংবাদিকদের নিকট দাবী করেছেন তার মেয়েকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। আনিছুর প্রায় রুখিয়াকে উক্তত্য করতো। সোমবার বিকেলে রুখিয়াকে অপহরণ করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে রুখিয়ার মা সুমতি মেয়ের সাথে সর্বশেষ কথা বলেন। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যায়।এ ব্যাপারে হরিরামপুর ইউনিয়নের গ্রাম পুলিশ আবরাহাম মিঞ্জি বাদী হয়ে গত মঙ্গলবার বিকেলে পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 4 hours আগে

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 9 hours আগে

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 1 day আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 1 day আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক