হোম
স্বাস্থ্য

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার জানাজায় লকডাউনের ভেতর এতো মানুষ কীভাবে এলেন?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২০ ৮:৩৮ অপরাহ্ণ

B-Baria-Janaja-mknewsbd

ফাইল ছবি

লকডাউনের ভেতর স্থানীয় একজন জনপ্রিয় ইসলামিক বক্তার জানাজার সময় হাজার হাজার মানুষ অংশ নেন।
ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় গণজমায়েতের ঘটনার পর আশেপাশের আটটা গ্রাম লকডাউন করা হয়েছে। ওই ঘটনায় দুইজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ও তার আশেপাশের আটটি গ্রাম লকডাউন করা হয়েছে। সেখানকার সব মানুষকে ঘরে থাকার অনুরোধ করা হয়েছে। জানাজায় জনসমাগম রুখতে না পারার কারণে সরাইল সার্কেল এএসপি ও সরাইল থানার ওসিকে প্রত্যাহার করেছে পুলিশ।

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার এ ধরণের জমায়েত ঠিক হয়নি। এতে সংক্রমণ আরো ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছি। এই জমায়েত ঠেকাতে প্রশাসন ব্যর্থ হয়েছে। করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশের সব জায়গায় সব ধরণের জনসমাগম-এমনকি ধর্মীয় জমায়েতও নিষিদ্ধের মধ্যে শনিবার সকালে স্থানীয় একজন জনপ্রিয় ইসলামিক বক্তা যোবায়ের আহমেদ আনসারীর জানাজার সময় হাজার হাজার মানুষের জনসমাগম হয়। ফলে করোনাভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে জেলার স্বাস্থ্য কর্মকর্তারা।

সিভিল সার্জন ডা. মোঃ একরাম উল্লাহ বলছেন, এর মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার অনেক করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। এই জনসমাগমের ফলে সেই সংখ্যা আরো বাড়তে পারে।

করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়া জেলা ১১ই এপ্রিলই লকডাউন ঘোষণা করা হয়। এই জেলায় এখন পর্যন্ত ১০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।আটটি গ্রাম লকডাউন ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সাংবাদিক মাসুক হৃদয় জানান, যে আটটি গ্রাম লকডাউন করা হয়েছে, সেগুলো মূলত ঢাকা-সিলেট হাইওয়ের দুইপাশে অবস্থিত। জানাজায় এসব গ্রাম থেকে বেশিরভাগ মানুষ অংশ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

এসব গ্রামে মাইকিং করে পুলিশ সবাইকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছে। কোন কিছুর দরকার হলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। পুলিশ সেসব জিনিস পৌঁছে দেবে। তবে স্থানীয়রা এই সাংবাদিকের কাছে দাবি করেছেন, ওই জানাজায় তাদের এলাকার কম মানুষ অংশ নিয়েছেন। বেশিরভাগ এসেছেন হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নরসিংদী থেকে। কারণ এই হুজুরের বেশিরভাগ সমর্থক সেসব এলাকায়। এখন এর দায়ভার তাদের নিতে হচ্ছে বলে তাদের অভিযোগ।

পুলিশ ধারণা করছে যোবায়ের আহমেদের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকার মানুষ তার মৃত্যুর সংবাদ জানতে পারে তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার জানাজায় ব্যাপক জনসমাগম ঠেকাতে না পারার কারণে ব্রাহ্মণবাড়িয়ার এএসপি সার্কেল (সরাইল) ও সরাইল থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের একটি বার্তায় জানানো হয়েছে, জানাজায় লোক সমাগমের ঘটনা তদন্তে তিন সদসের‍ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২২শে এপ্রিলের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে হবে।

লকডাউনের ভেতর এতো মানুষ কীভাবে এলেন?
ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক মাসুক হৃদয় জানাচ্ছেন, এই জমায়াতে অংশ নেয়া হাজার হাজার মানুষ শুধু আশেপাশের গ্রামগুলো থেকেই নয়, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন থানা এলাকা থেকেও এসেছেন। তারা মূলত পিক-আপ, ভ্যানগাড়ি, ইজি বাইক, সাইকেল চালিয়ে জানাজায় এসেছেন। এ সময় তাদের মহাসড়কে কোন বাধা দেয়া হয়নি। নাসিরনগর, সরাইলের মতো উপজেলাগুলো নৌকায় করে অনেকে এই জমায়েতে এসে অংশ নেন বলে জানা গেছে। মাসুদ হৃদয় বলছেন, এই ব্যক্তির বেশিরভাগ সমর্থক হাওর এলাকার গ্রামগুলো। এসব এলাকায় বছরের বেশিরভাগ সময় নৌকা চলাচল করে। এই ব্যক্তিরা নৌকায় করে এই সমাবেশে এসেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যাহার হওয়ার আগে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ওসি শাহাদত হোসেন জানিয়েছেন, “তিনি এখানে একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় ছিলেন। গতকাল (শুক্রবার) মারা যাওয়ার পর রাতে তার মরদেহ মাদ্রাসায় নিয়ে আসা হয়।
আমরা রাতেই গিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আলোচনা করি। তারাও জানায় জানাজায় বড় ধরণের জমায়েত করা হবে না।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৬শে মার্চ থেকে অঘোষিত লকডাউন চলছে। ১৬ই এপ্রিল পুরো দেশ সংক্রমণের ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সকল প্রকার জনসমাবেশ, অপ্রয়োজনীয় ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে।

কিন্তু জানাজায় কোনো ধরণের জমায়েতের পরিকল্পনা না থাকলেও সকালে জানাজার আগে দিয়ে মাদ্রাসার মাঠে হঠাৎ করেই কয়েক হাজার মানুষ আসা শুরু করে বলে জানান শাহাদাত হোসেন।সেসময় কয়েকজন পুলিশ সেখানে উপস্থিত ছিল। অল্প কিছুক্ষণের মধ্যে এত মানুষ এসে পড়ে যে আমাদের আর কিছুই করার থাকে না।পুলিশ ধারণা করছে যোবায়ের আহমেদের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকার মানুষ তার মৃত্যুর সংবাদ জানতে পারে।

সংক্রমণ আরো বাড়ার আশঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোঃ একরাম উল্লাহ বলছেন, এর মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার অনেক করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। এই জনসমাগমের ফলে সেই সংখ্যা আরো বাড়তে পারে। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে মাদ্রাসার আশেপাশের আটটি গ্রাম লকডাউন করে দেয়া হয়েছে। আমরা সেখানে অংশ নেয়া সবাইকে আহবান করছি, তারা যেন স্বাস্থ্য বিধি মেনে চলেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন। কারো মধ্যে উপসর্গ দেখা গেলেই যেন আমাদের সঙ্গে তারা যোগাযোগ করে। তাহলে তাদের নমুনা সংগ্রহ করে আমরা পরীক্ষার ব্যবস্থা করবো।” বলছেন মি. একরাম উল্লাহ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 3 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 4 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 13 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 17 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 21 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 24 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 24 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক