হোম
আইন-বিচার

বসুন্ধরার এমডিকে পুলিশ মুনিয়ার মৃত্যু কারণ থেকে অব্যহতি দিল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ জুলাই, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

বসুন্ধরার এমডিকে অব্যাহতি দিল পুলিশ মুনিয়ার মৃত্যু কারণ থেকে অব্যহতি। আলোচিত কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে। এই মামলায় তার কোনো ধরনের সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ার দাবি করেছে তদন্তে নামা পুলিশ। সে কারণে আনভীরকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে সংস্থাটি। প্রতিবেদনটি আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জমা দেয়া হয়।

এটি গ্রহণ করা না করার বিষয়ে শুনানির জন্য আগামী ২৯ জুলাই দিন ধার্য করেছেন আদালত। চলতি বছরের গত ২৬ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে আনভীরকে আসামি করে গুলশান থানায় মামলাটি দায়ের করেন তার বড় বোন নুসরাত জাহান। মামলার এজাহারে বলা হয়েছে, মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন মোসারাত। বছর দুয়েক হলো সায়েম সোবহান আনভীরের (৪২) সাথে তার পরিচয়। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

২০১৯ সালে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রাজধানীর বনানীতে একটি ফ্ল্যাট ভাড়া নেন এবং বসবাস শুরু করেন। ২০২০ সালে বিষয়টি সায়েমের পরিবার জানতে পারলে তার মা মোসারাতকে ঢাকা ছাড়তে ভয়ভীতি দেখান। গুলশানের ওই ফ্লাটটি ভাড়া নিতে বাদী নুসরাত দম্পতির জাতীয় পরিচয়পত্র নেন আসামি সায়েম সোবহান তানভীর। ফুসলিয়ে মোসারাতকে ঢাকায় আনেন তিনি। গত ১ মার্চ থেকে ফ্লাটটিতে আসা-যাওয়া করতেন আসামি। এজাহারে আরো বলা হয়, গত ২৩ এপ্রিল মোসারাত বাদীকে ফোন করে জানান, ফ্লাটের মালিকের বাসায় ইফতার করা এবং ছবি তোলায় আনভীর তাকে বকাঝকা করেছেন।

munia anvir photo

ওই ছবি ফ্ল্যাটের মালিকের স্ত্রী ফেসবুকে পোস্ট করায় দেখেছেন ফ্ল্যাট মালিকের স্ত্রীর বান্ধবী ‌পিয়াসা। তিনি তানভীরের মাকে সব বলে দেবেন। আসামি দুবাই চলে যাচ্ছেন জানিয়ে মোসারাতকে বলেছেন, তিনি যেন দ্রুত কুমিল্লায় ফিরে যায়। তাহলে তার মা জানতে পারলে মোসারাতকে মেরে ফেলবে। ২৫ এপ্রিল মোসারাত ফোন করে বাদীকে জানান, আনভীর তাকে ‘শুধু ভোগ করা’ এবং বিয়ে না করার কথা বলেছেন। শত্রুর সঙ্গে দেখা করায় মোসারাতকে ছাড়বেন না বলে আসামি হুমকি দিয়েছেন।

আসামি ধোঁকা দিয়েছেন উল্লেখ করে মোসারাত যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটার শঙ্কার কথা জানিয়ে পরিবারকে দ্রুত ঢাকায় আসতে বলেন। ঘটনার দিনের বর্ণনায় এজহারে বলা হয়, ফোন পাওয়ার পর আত্মীয়-স্বজন নিয়ে বেলা দুইটা নাগাদ ঢাকায় রওনা দেন মামলার বাদী নুসরাত। এরপর থেকে মোসারাতকে বার বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। গুলশানের বাসায় পৌঁছে দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে নিরাপত্তারক্ষীর কক্ষ থেকে বাসার ইন্টারকমে ফোন করা হয়। সাড়া না পেয়ে ফ্ল্যাট মালিককে জানালে তিনি মিস্ত্রি এনে তালা ভাঙার পরামর্শ দেন।

পরে মিস্ত্রির মাধ্যমে তালা ভেঙে বাসায় ঢুকে শোয়ার ঘরের সিলিংয়ে ওড়নায় ঝুলতে দেখেন মোসারাতকে। পুলিশকে খবর দিলে তারা এসে ওড়না কেটে তার মৃতদেহটি নামায়। এ সময় আসামির সঙ্গে তোলা ছবি, প্রেমের সম্পর্ক নিয়ে লেখা ডায়েরি ও দুটি মুঠোফোন উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এ ছাড়া ওই বাসার সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়। ওই তরুণীর আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্তে নামে পুলিশ। তাদের আবেদনের প্রেক্ষিতে ২৭ এপ্রিল আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 4 hours আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 5 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 17 hours আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 19 hours আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 24 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক