হোম
আইন-বিচার

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।

রফিকুল ইসলাম জিলু,বুর‍্যো প্রধান ঢাকা  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার,কিন্তু এর সাথে তাদের কোন সংশ্লিষ্টতা নেই ।এভিয়েশন ম্যানেজার হামিদুল্লাহ সাদেক ও ডিজিএম এম এম মজিবুর রহমানের তীব্র নিন্দা ও প্রতিবাদ । সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা, বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার আহ্বান ।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন পদ্মা অয়েল পিএলসির এভিয়েশন বিভাগের ম্যানেজার মোঃ হামিদুল্লাহ সাদেক ও ঢাকা অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এম এম মজিবুর রহমানকে জড়িয়ে জ্বালানি তেল চুরি ও কথিত সিন্ডিকেট পরিচালনার অভিযোগে প্রচারিত সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট দুই কর্মকর্তা । তাঁদের দাবি, তেল চুরি কিংবা এ-সংক্রান্ত কোনো সিন্ডিকেট পরিচালনার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই । সম্পূর্ণ ভিন্ন দায়িত্ব ও কর্মপরিধিতে নিয়োজিত তাঁদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং পেশাগত সুনাম ক্ষুণ্ন করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে ।

সংশ্লিষ্টদের বক্তব্য ও বিভাগীয় দায়িত্বের বিবরণে জানা যায়, পদ্মা অয়েল পিএলসিতে জ্বালানি তেল পরিবহন, মজুত, সরবরাহ ও বিতরণ কার্যক্রম দেখভালের জন্য পৃথক পরিচালন ও ব্যবস্থাপনা বিভাগ রয়েছে। অন্যদিকে এভিয়েশন বিভাগ একটি স্বতন্ত্র বিভাগ, যার কাজ বিমানবন্দরকেন্দ্রিক এভিয়েশন কার্যক্রম, এয়ারলাইন্সের সঙ্গে সমন্বয়, বিপণন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। অর্থাৎ তেল পরিবহন, মজুত ও সাধারণ বিতরণ ব্যবস্থাপনা এভিয়েশন বিভাগের দায়িত্ব নয়। ফলে এসব কার্যক্রমের কোনো অনিয়ম বা চুরির সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে জড়িয়ে অভিযোগ প্রচারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে ।

দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতায় এভিয়েশন বিভাগের দায়িত্বে হামিদুল্লাহ সাদেক রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান বিমান যোগাযোগকেন্দ্র ও আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের প্রবেশদ্বার । বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, এ বিমানবন্দরে প্রতিদিন গড়ে প্রায় ৩১৬টি উড়োজাহাজের ফ্লাইট মুভমেন্ট (উড্ডয়ন ও অবতরণ) পরিচালিত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্স এ বিমানবন্দর ব্যবহার করে। বিপুলসংখ্যক ফ্লাইটের কারণে জ্বালানি সরবরাহের সমন্বয়, এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ ও এভিয়েশন কার্যক্রম পরিচালনায় বিশেষ অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন হয়।

পদ্মা অয়েল পিএলসির এভিয়েশন বিভাগের ম্যানেজার মোঃ হামিদুল্লাহ সাদেক ২০০৫ সালের ১ আগস্ট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে কোম্পানি তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে বলে সংশ্লিষ্টদের বক্তব্য। তাঁর দাবি, তিনি এভিয়েশন কার্যক্রম, বিপণন এবং দেশি-বিদেশি এয়ারলাইন্সের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করেন। তেল পরিবহন, মজুত ও সাধারণ বিতরণ তাঁর বিভাগের আওতাভুক্ত নয়। তাই এসব কার্যক্রমের সঙ্গে তাঁকে জড়িয়ে তেল চুরি বা সিন্ডিকেট পরিচালনার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ।

তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তাঁর দায়িত্ব ও কর্মপরিধি সম্পর্কে যথাযথ তথ্য না জেনেই বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান । এম এম মজিবুর রহমানের বক্তব্য , ‘আমার দায়িত্বের সঙ্গে এসব কার্যক্রমের সম্পর্ক নেই অন্যদিকে ডিজিএম এম এম মজিবুর রহমানও তাঁর বিরুদ্ধে প্রচারিত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন জ্বালানি তেল পরিবহন, মজুত কিংবা বিতরণ কার্যক্রম আমার আওতাধীন নয়।

এসব দেখভালের জন্য পদ্মা অয়েলে পৃথক বিভাগ ও দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন । সেখানে কোনো অনিয়ম বা চুরির ঘটনা ঘটে থাকলে সংশ্লিষ্ট বিভাগই তা বলতে পারবে । অথচ আমাকে জড়িয়ে যেসব অভিযোগ প্রচার করা হচ্ছে, তার সঙ্গে আমার দায়িত্বের কোনো সম্পর্ক নেই। কেন বা কী উদ্দেশ্যে এমন অপপ্রচার চালানো হচ্ছে, তা আমার বোধগম্য নয়। আপনারা বিষয়টি ভালোভাবে যাচাই করে প্রকৃত সত্য তুলে ধরুন। তিনি আরও বলেন, দায়িত্বের সঙ্গে সম্পর্কহীন কোনো ঘটনায় একজন কর্মকর্তাকে জড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়।
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সংশ্লিষ্ট দুই কর্মকর্তা তাঁদের বিরুদ্ধে প্রচারিত তেল চুরি ও সিন্ডিকেট পরিচালনার অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের দাবি, কোনো প্রমাণ ছাড়াই তাঁদের অপরাধের সঙ্গে জড়িয়ে প্রচারণা চালানো তাঁদের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা।
তাঁরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অন্য কোনো মাধ্যমে প্রচারিত অভিযোগ যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস, প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। কোনো কর্মকর্তা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে তা দায়িত্ব বণ্টন, প্রামাণ্য নথি ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে যাচাই করা জরুরি।
পদ্মা অয়েলের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তেল চুরি বা দুর্নীতির ঘটনা ঘটে থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে প্রমাণ ছাড়া কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করাও গ্রহণযোগ্য নয়। সত্য ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশ এবং অপপ্রচারে বিভ্রান্ত না হওয়াই হোক সংশ্লিষ্ট সকলের দায়িত্ব ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 7 minutes আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 3 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 21 hours আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 21 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 1 day আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 1 day আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 1 day আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 1 day আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক