তহমিনা বেগম,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ণ
দিনাজপুরের বীরগঞ্জে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ের আয়োজনের অভিযোগ উঠেছে বুলবুল আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীর বাড়ির গেটের সামনে অবস্থান নিয়ে বিয়েতে বাধা দেওয়ার চেষ্টা করেন প্রথম স্ত্রী মোছা. নেন্সি আক্তার।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নের রাঙ্গালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নেন্সি আক্তার বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
তবে বুলবুল আলমের পরিবারের দাবি, নেন্সি আক্তারের সঙ্গে বুলবুলের প্রায় ৫ বছর আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে। ফলে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।