হোম
অপরাধ

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।

সোহরাব আলী,পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার ফকিরগঞ্জ বাজারে এক স্বর্ণের দোকানে আসল সোনার চেইন পরিববর্তন করে নকল চেইন দিয়ে প্রতারণার অভিযোগে দুই নারীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আসল স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়েছে। আটক কৃত নারীদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার লাল মিঠিপুর গ্রামে লাল মিয়ার মেয়ে নাসিমা বেগম( ৪১ ),

একই এলাকার সাইদুর রহমানের স্ত্রী শাহানারা বেগম ( ৫০) কে আটক। এ প্রতারণ ঘটনায় তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের পঞ্চগড় বিজ্ঞ আদালতে পাঠিয়েছে আটোয়ারী থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়দের মতে জানা যায়, গত ৫ নভেম্বর দুপুরে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারের মামনি জুয়েলার্সে ওই দুই নারী একটি স্বর্ণের চেইন বিক্রি করতে যান। এ সময় দোকানের মালিক নিপেন চন্দ্র ঘোষ চেইনটি পরীক্ষা-নিরীক্ষা ও ওজন করে এবং এই চেউনের মূল্য নির্ধারণ করা হয় প্রায় দেড় লাখ টাকা।

পরে দোকানের মালিক টাকা দেওয়ার জন্য ড্রয়ার থেকে টাকা বের করতে গেলে কৌশলে ওই দুই নারী আসল স্বর্ণের চেইনটি সরিয়ে ফেলেন এবং এর পরিবর্তে দোকান মালিকের হাতে একটি নকল ইমিটেশনের চেইন ধরিয়ে দেন। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক আটোয়ারী থানা পুলিশকে খবর দেন নিপেন কাকা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই নারীকে জিজ্ঞাসাবাদ করে। পরে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আসল স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটক দুই নারী একটি প্রতারক চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বর্ণের দোকানে গিয়ে একই কৌশলে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান, স্বর্ণের দোকানের মালিকের ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ওই দুই নারীকে আটক করে থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 34 minutes আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 41 minutes আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 50 minutes আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 1 hour আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 11 hours আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 16 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু উদ্বোধন অনুষ্ঠিত।
খেলাধুলা 19 hours আগে

পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন।
ধর্ম ও ইসলাম 19 hours আগে

দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত,উপস্থিত ছিলেন নাহিদ ও সারজিস।
রংপুর 20 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক