তহমিনা বেগম,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ
দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ১ হাজার ১৬৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। আটককৃত সিরাপের সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫০ টাকা।রোববার (১ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ নভেম্বর ২০২৬ তারিখে ২৯ বিজিবির অধীনস্থ রুদ্রানী, বিরামপুর ও কাটলা স্থায়ী পোস্টের সদস্যরা পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ১ হাজার ১৬৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়।
আটককৃত সিরাপের সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫০ টাকা।বিজিবি আরও জানায়, ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং এসব কর্মকাণ্ডে জড়িতদের আটকের লক্ষ্যে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।