তফিজ উদ্দিন,খানসামা দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
দিনাজপুর জেলার খানসামা উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা কমপ্লেক্স হল রুমে ৭ নভেম্বর সকাল ১০ টার সময় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৭ ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন ।এ দিবসটি ১৯৭৫ সালের এই দিনে সিপাহী ও জনতার এক ঐতিহাসিক অদ্ভুত্থান ঘটেছিল।
এই ঘটনার মধ্য দিয়ে তৎকালীন বন্দী অবস্থা থেকে সেনাপ্রধান জিয়াউর রহমান মুক্ত হন এবং পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। ৭ নভেম্বর দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের ঐক্য, সাহস ও দেশ প্রেমের কথা মনে করিয়ে দেওয়ার কথা বলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হায়দার আলী, থানা অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা বিএনপি সদস্য শফিকুল আলম।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার।শেষে স্কুল ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।