হোম
তথ্য ও প্রযুক্তি

ফেসবুক পরিচয় পাল্টালো চলে গেল মেটার অধীনে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২১ ৬:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

ফেসবুক পরিচয় পাল্টালো চলে গেল মেটার অধীনে। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পরিচয় পাল্টে ফেলল ফেসবুক। গতকাল বৃহস্পতিবার ফেসবুক সংস্থার বার্ষিক সম্মেলন ‘কানেক্ট কনফারেন্স’-এ নতুন নাম ঘোষণা করেন মার্ক জাকারবার্গ। গোটা বিশ্বে বহুমাত্রিক প্রভাব বিস্তারকারী এই টেক কোম্পানি নতুন নাম নিয়েছে মেটা। জাকারবার্গ জানান, ভার্চুয়াল রিয়েলিটিতে প্রাধান্য দিতেই নতুন এই ব্র্যান্ড নাম নিয়েছেন।ফেসবুকের নাম বদল হতে পারে, এ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। কিন্তু কী নাম রাখা হবে, তা নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু জানায়নি জাকারবার্গের সংস্থা।

ভার্চুয়াল রিয়ালিটি বা অধিবাস্তব নিয়ে কাজ করার কথা বলা হচ্ছিল। তখন কিছুটা ইঙ্গিত পাওয়া গেলেও ফেসবুকের নাম যে ‘মেটা’ হতে চলেছে সেটা কেউ আঁচ করতে পারেননি। এই বদলের ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম, ওকুলাস, হোয়াটসঅ্যাপের মতো অন্যান্য সেবার নাম অবশ্য বদলে যাবে না। ‘মেটা’ হবে মূলত এর প্যারেন্ট কোম্পানি। ছয় বছর আগে গুগল যেভাবে মাদার কোম্পানি অ্যালফাবেট তৈরি করেছিল, ফেসবুকের নতুন ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও একই পথে হাঁটলেন জাকারবার্গ।

২০০৪ সালে ফেসবুক ইনকরপোরেশন প্রতিষ্ঠা করেন জাকারবার্গ। মূলত এটাই এখন মেটা ইনকরপোরেশন নামে পরিচিতি পাবে। ফেসবুক ২০১২ সালে ছবি ও ভিডিও শেয়ার করার অ্যাপ ইনস্টাগ্রাম কিনে নেয়। এরপর ২০১৪ সালে ভয়েস, বার্তা ও ছবি আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপ কিনে নেয় সংস্থাটি।

১৭ বছর আগে হার্ভার্ড কলেজে নিজের নাম পেয়েছিল ফেসবুক। কলেজের ছাত্রদের দেওয়া ফেসবুক ডিরেক্টরিজ থেকেই হয় ওই নামকরণ। আর জাকারবার্গ বর্তমানে যে মেটাভার্স তৈরির কথা বলছেন, সেই শব্দ প্রথম ব্যবহার করা হয়েছিল তিন দশক আগে এক কাল্পনিক উপন্যাসে। তবে সম্প্রতি সেই ধারণা আবারও আমেরিকার সিলিকন ভ্যালিতে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে।

নতুন পদক্ষেপের ব্যাপারে জাকারবার্গ বলেন, আমরা এখন যা কিছু করছি, নতুন এই নাম তার প্রতিফলন নয়। এখনো পর্যন্ত এটি একটি পণ্যেই সীমাবদ্ধ। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা একটি মেটাভার্স কোম্পানি গড়ে তুলতে সক্ষম হব।

মেটাভার্সসহ ফেসবুকের নতুন এই ব্র্যান্ডিংয়ের আলোচনা এমন একটি সময়ে এসে জোরালো হয়েছে যখন ফেসবুক নিজেই নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর চাপের মুখে রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমটির আরেক সেবা ইনস্টাগ্রামে শিশুদের জন্য আলাদা সংস্করণের ধারণাটিও ব্যাপক সমালোচনার মুখে রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 7 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 16 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 16 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 21 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 1 day আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 1 day আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক