সোহরাব হোসেন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
পঞ্চগড়ে স্বল্প শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। অতি সম্প্রতিকালে বুধবার সেপ্টেম্বর ২০২৬ সকালে পঞ্চগড় জেলা শহরের হাজী ছফির উদ্দিন আহমদ গার্লস স্কুল অ্যান্ড কলেজে এই সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়। এতে বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়ন করছে।
সভায় রেইজ প্রকল্পের ফিল্ড কোর্ডিনেটর সামসুৎ তাবরীজ, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট কর্মকর্তা সাজেদুর রহমান, হিসাব রক্ষক ও এমআইএস কর্মকর্তা নূরজাহান আক্তার, ইএসডিওর পঞ্চগড় জোনের এরিয়া ম্যানেজার আল মামুনুর রশিদ সহ বিভিন্ন শাখা ব্যবস্থাপক ও উন্নয়ন কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভিন্ন এলাকার ১০০ জন বেকার তরুণ-তরুণী অংশ নেন।