হোম
তথ্য ও প্রযুক্তি

ঠাকুরগাঁওয়ে বার্ষিক বিজ্ঞান মেলা,সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ।

আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে বার্ষিক বিজ্ঞান মেলা, বির্তক প্রতিযোগিতা, স্কুল ডে ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ  করা হয়েছে। সেন্ট মাদার তেরেজা স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে আজ রোববার দুইদিন ব্যাপি এসব কর্মসূচির আনুষ্ঠানিক সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার।

এতে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন,  ওয়াল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এপি ম্যানেজার পিকিং চাম্বুগং, ঠাকুরগাঁও জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও সেন্ট মাদার তেরেজা স্কুলের প্রধান শিক্ষক সিস্টার স্বপ্না গমেজ (সিআইসি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও মিশনের পাল পুরোহিত  ফাদার জসীম ফিলিপ মুর্মু।

এসময় সেন্ট মাদার তেরেজা স্কুলের ইংরেজি ও সহকারী শিক্ষক রবিউল ইসলাম, সহকারী শিক্ষক আবদুস সালামসহ  বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা -কর্মচারি ও শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমাপনী পর্বে আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঘনেশ্বেম বর্মন, সেন্ট মাদার তেরেজা স্কুলের প্রধান শিক্ষক সিস্টার স্বপ্না গমেজ (সিআইসি)।

বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরো বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি আরো বেশি বন্ধু সুলভ ও যত্নশীল হওয়ার আহবান জানান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানটির যত্ন আপনাকেই নিতে হবে। আপনার সন্তান টি স্কুলে যাচ্ছে কি না? কার সাথে সে মিশছে  আপনার সন্তান? নেশা করছে কিনা? এগুলো আপনাকেই খোঁজ নিতে হবে। তিনি আত্মহত্যার প্রবণতা কমাতে, পড়াশোনার মান বৃদ্ধিতে অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি আরে যত্নশীল হওয়ার পরামর্শ দেন। সেই সাথে আগামী ২০২৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের এখন থেকেই সচেতন হওয়ার আহবান জানান। বক্তব্য চলাকালে তিনি জানান, আগামীবার মানে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ না হলে তাদের পরীক্ষায় সুযোগ দেওয়ার বিষয়ে নিরুৎসাহিত করেন তিনি। জেলা শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ সকলকে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতার আহবান জানান।

পরে বক্তব্য শেষে জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার সেন্ট মাদার তেরেজা স্কুলের বিগত বছরের বৃত্তিপ্রাপ্ত শিশুদের সম্মাননা প্রদানে তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন। পরবর্তীতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেষ্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

পরে অতিথিবৃন্দ সেন্ট মাদার তেরেজা স্কুলের বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, স্কুল ডে উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার সমাপনী পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে সেখানে বিদ্যালয়ের শিশু শিল্পীদের ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ১২ই সেপ্টেম্বর শনিবার সেন্ট মাদার তেরেজা স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, স্কুল ডে, সাংস্কৃতিক প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আরিফুল্লা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বার্ষিক বিজ্ঞান মেলা,সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ।
তথ্য ও প্রযুক্তি 22 minutes আগে

দিনাজপুরে ঔষধ রেখেই মেয়াদ উত্তীর্ণ করার পর গোপনে পুড়িয়ে ফেলা
অপরাধ 3 hours আগে

আমরা গণতন্ত্রে বিশ্বাসী পঞ্চগড়ে সমাজ কল্যান মন্ত্রী ডা. জাহিদ।
রংপুর 4 hours আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক।
জাতীয় 12 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি সোহরাব আলী, সা:সম্পাদক
সারা বাংলা 14 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সিরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 14 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির নয়টি ওয়ার্ডের কর্মী সম্মেলন।
রংপুর 2 days আগে

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন।
অপরাধ 2 days আগে

ইউপির সেবা বিপর্যস্ত: সচিবের কক্ষ তালা, নাগরিকরা হয়রানির শিকার।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক