হোম
অপরাধ

পঞ্চগড়ে পরিবহনে অন্যায় ভাবে টোলের নামে চাঁদাবাজির অভিযোগে আটক ৬

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ জুন, ২০২৪ ১১:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়কে অন্যায় ভাবে টোল আদায়ের দায়ে ছয়জনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (৩১ মে) সন্ধ্যা ৬টায় র‍্যাব-১৩ এর একটি টিম এই অভিযান পরিচালনা করে।

পরে শুক্রবার (৩১ মে) দিবাগত রাত ২টায় দেবীগঞ্জ থানায় আটককৃতদের হস্তান্তর করে র‍্যাব। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দেবীগঞ্জ থানা পুলিশ।দীর্ঘ দিন থেকে দেবীগঞ্জ পৌরশহরের বিভিন্ন পয়েন্টে ব্যাটারিচালিত ভ্যান, রিক্সা, থ্রি হুইলার থেকে অবৈধ ভাবে টোল আদায় করা হচ্ছে।

এমন অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব এই অভিযান পরিচালনা করে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় অভিযান চালিয়ে পৌরশহরে টোল আদায়ের বিভিন্ন পয়েন্ট থেকে ছয়জনকে আটক করে র‍্যাব। আটককৃতরা হলেন- পৌরশহরের নতুনবন্দর এলাকার নজরুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন, কলেজ পাড়া এলাকার হোসেন আলীর ছেলে সোহাগ আলী, দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকার ঢাকাইয়া পাড়ার ওয়াজেদ আলীর ছেলে মুক্তার আলী, কামার পাড়ার মানিক মিয়ার ছেলে শামীম হাসান, জহিরুল ইসলামের ছেলে হাসিবুল ও সদর ইউনিয়নের পূর্ব দেবীডুবার বারঘরিয়াপাড়া এলাকার আবু নাসিরের ছেলে মাজেদুল ইসলাম।

এই সময় তাদের নিকট থেকে চাঁদা আদায়ের রশিদ, চাঁদার টাকা ও সাথে থাকা দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।র‍্যাব-১৩ এর উপ পরিচালক স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানান। সড়ক মহাসড়কে অবৈধ চাঁদাবাজি কঠোর ভাবে দমন করা হবে বলেও জানান তিনি।

এই ঘটনায় র‍্যাব-১৩ এর উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 53 seconds আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 21 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 23 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক