হোম
অপরাধ

পঞ্চগড়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জুন, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় লাভলু মিয়া (২৯) নামে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ।২ মে রবিবার দিবাগত রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।

পরে ৩ মে, সোমবার বিকেলে তাকে পঞ্চগড় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত লাভলু মিয়া রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ চেংমারী এলাকার খলিলুর রহমানের ছেলে।

এজহার সূত্রে জানা যায়, পঞ্চগড়ের সদর উপজেলার পত্রিকা এজেন্ট আসিফুজ্জামান আসিফ তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য বিক্রয় ডট কমে বিজ্ঞাপন দেন। পরে মুঠোফোনে মোটরসাইকেলটি কেনার আগ্রহ প্রকাশ করেন এক ব্যক্তি। এরপরে বোদা পৌরসভার নগরকুমারী এলাকায় গত ২১ মে (মঙ্গলবার) মোটরসাইকেল কেনার কথা বলে আসিফকে মোটরসাইকেল নিয়ে আসতে বলেন ওই ব্যক্তি। মোটরসাইকেল দেখার এক পর্যায়ে গাড়িটি চালিয়ে দেখার কথা বলে চুরি করে নিয়ে পালিয়ে যান তিনি।

এক পর্যায়ে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বন্ধ পাওয়া যায়। পরে এঘটনায় গত ২৩ মে (বৃহস্পতিবার) আসিফ বাদী হয়ে বোদা থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ অভিযানে নামে। এক পর্যায়ে ঘটনার ১২ দিনের মধ্যে চোরের অবস্থান শনাক্ত হয়। পরে রবিবার দিবাগত রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ চেংমারী এলাকার নিজ বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পরে জানা যায়, মোটরসাইকেল চুরি করে নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তির নাম লাভলু মিয়া। তিনি মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন চুরির আন্তঃজেলা চক্রের সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, মোটরসাইকেল চুরির পর থেকে আমরা অভিযানে নামি। চোরের লোকেশন শনাক্তে কিছুটা জটিলতার সৃষ্টি হলেও তথ্যপ্রযুক্তি সহায়তায় চুরি যাওয়ার ১২ দিনের মধ্যে মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হই। খুব দ্রুতই আদালতের মাধ্যমে চুরি যাওয়া মোটরসাইকেলটি বাদির কাছে হস্তান্তর করা হবে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মোটরসাইকেল কেউ বিক্রি করতে চাইলে চক্রটির সদস্যরা বিক্রেতার সাথে দ্রুতই সুসম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে মোটরসাইকেল ট্রায়ালের কথা বলে নিয়ে পালিয়ে যেত। এধরনের একাধিক মামলার মুখোমুখি হয়েছে পুলিশ। তবে আমরা এঘটনার মামলার পর থেকে তৎপর ছিলাম। খুব দ্রুতই আসামিসহ চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন, এই চোর আন্তঃজেলা যানবাহন চুরি চক্রের সাথে জড়িত বলে ১৬৪ ধারায় নেয়া জবানবন্দিতে আমাদের কাছে স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে আমাদের সকলকে এ ধরনের চোর চক্রের সর্ম্পকে সাবধান থাকতে হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 1 minute আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 21 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 23 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক