হোম
অপরাধ

ধোপাজান নদীতে চলছে বালু- পাথর উত্তোলন ও চাঁদাবাজি, অসহায় প্রশাসন-পর্ব-২

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান নদীতে চলছে অবৈধভাবে প্রতিনিয়ত বালু- পাথর উত্তোলন এবং দফায় দফায় চাঁদাবাজী। যার ফলে ধোপাজান নদীর পাড়ে থাকা ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কবরস্থানসহ নদী গর্ভে বিলীন হতে চলেছে অসহায় মানুষদের বাড়িঘরসহ ফসলি জমি এবং নদীর পরিবেশ ও ভারসাম্য। প্রায় চার বছর যাবৎ ধোপাজান চলতি নদীর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ডলুরা বিজিবি ক্যাম্প সংলগ্ন যে বালু মিশ্রিত পাথর মহালটি রয়েছে সেটি বন্ধ রয়েছে।

যে কারনে বেকার হয়ে পড়েছে ঐ অঞ্চলের হাজার হাজার শ্রমিকেরা। আর এ কারনে নদীর পাড়কেটে জীবিকা নির্বাহ করে থাকে ঐ সমস্ত শ্রমিকেরা। আর ঐ সমস্ত শ্রমিকদের পুজিঁ করে হরিলুঠের রাজত্ব কায়েম করে চলেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র। বর্তমানে ইজারা বিহীন অবস্থায় রয়েছে এই বালু মিশ্রিত পাথর মহালটি। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় এখন পর্যন্ত কোন ইজারা হয়নি ধোপাজান বালু মহালটির। ধোপাজান নদীর পাড়কাটা ও পরিবেশ রক্ষা করতে হলে এবং সিন্ডিকেটের রাজত্ব কায়েম বন্ধ করতে হলে সরকারের তরফ থেকে বালু- মিশ্রিত ধোপাজান মহালটি ইজারা অতিব জরুরী হয়ে উঠেছে। এই মহালটি ইজারা দিলে এক দিকে যেমন শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাবস্তা হবে তেমনি সরকারের রাজস্ব খ্যাতে জমা হবে কোটি কোটি টাকা। অপর দিকে বন্ধ হবে সিন্ডিকেটের রঙ্গলীলা। পাশাপাশি রক্ষা পাবে ধোপাজান নদীর তীর ও পরিবেশ।

বর্তমানে প্রশাসনের নিষেধ অমান্য করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এখন প্রতিদিন অবাধে শতশত ছোট বড় ষ্টীল বডি ও কাঠের নৌকা যুগে ড্রেজার মেশিন দিয়ে দিনে রাতে চলছে বালু ও পাথর উত্তোলন।শুধু তাই নয় সরেজমিনে ঘুরে এবং স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায় একটি প্রভাবশালী সিন্ডিকেট ইজারা বিহীন অবস্থায় ধোপাজান নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে চালিয়ে যাচ্ছে অবৈধ বালু-পাথর উত্তোলনের লক্ষ্য লক্ষ্য টাকার রমরমা ব্যাবসা। পেপার পত্রিকার মাধ্যমে বার বার এসব কর্মকাণ্ডের প্রতিবেদন প্রকাশ হলেও সঠিক কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা বলে মনে করেন সাধারণ মানুষেরা এবং গণমাধ্যমসহ স্থানীয় জন প্রতিনিধিগন ।

তাই ধোপাজান নদীর পরবেশ ও ভারসাম্য রক্ষার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে অনেক অভিযোগ ও দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধির অনেকে।জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌপুলিশ,বিজিবি,ডিবি পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার, পরিবেশ অধিদপ্তর সকলের যৌথ প্রচেষ্টায় ও থামানো যাচ্ছে না ধোপাজান নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু- পাথর উত্তোলণ ও চাঁদাবাজি? ধোপাজান নদীতে এমন শক্তিশালী সিন্ডিকেট তৈরী হয়েছে যা প্রশাসনের সকল বাঁধা উপেক্ষা করে সকল সেক্টরের কর্মকর্তাদের বৃদ্দাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন লক্ষ্য লক্ষ্য টাকার বালু পাথর উত্তোলন করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নৌকা যোগে নিয়ে বিক্রি করতে কোন অসুবিধা হয়না তাদের?
শত চেষ্টা করেও কেউ থামাতে পারছেননা ধোপাজান নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু- পাথর উত্তোলন ও দফায় দফায় চাঁদাবাজিসহ সিন্ডিকেট চক্রটিকে?

প্রশাসনের লোকেরা যেখানে অসহায় সেখানে সাধারণ মানুষেরাইবা কিভাবে নদীর পরিবেশ ও ভারসাম্য রক্ষা করবে? সেই ভাবনায় নদীর পাড়ে থাকা অসহায় মানুষেরা শুধু দুচোখ বড়ে ধোপাজান নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন ও বড় বড় ষ্টিল নৌকার শব্দ শুনছেন কান ভরে। এবং পঙ্গপাল নামক বালু ও পাথর ভর্তি নৌকা চলাচলের রঙ্গলীলা ও ইজারা বিহীন ধোপাজান নদীর সিন্ডিকেটের চাঁদা বাজির দৃশ্য দেখছেন দুচোখ ভরে। এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে ধোপাজান নদী কালীদাস সাগরে পরিণত হবে। ধোপাজান নদীর পরিবেশ ও অসহায় মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষা করতে বালু ও পাথর উত্তোলকারী অবৈধ শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে উর্ধত্বন কর্তৃপক্ষ সঠিক কার্যকরী পদক্ষেপ নিবেন এমনটি আশাবাদ ব্যক্ত করেন নদী পাড়ে থাকা সাধারণ মানুষেরা।

শুধুই তাইনয় অভিযোগের প্রেক্ষিতে বা ধোপাজান নদী সম্পর্কে জানতে চাইলে প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের কাছে একটিই উত্তর মিলে, কেউ বলেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবার কেউ কেউ সরে জমিনে গিয়ে অভিযান পরিচালনা করে বালু-পাথর ভর্তি নৌকা ও ড্রেজার আটক করে মামলাও রুজু করেন।

আবার কোন কোন কর্মকর্তা সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে নিজেরাও জড়িয়ে গেছেন অবৈধ বালু- পাথর ব্যবসায় কর্ম দায়িত্বকে অবহেলা করে। এমনও অভিযোগ রয়েছে কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে।সরকারের উচ্চ উর্ধতন কর্তৃপক্ষ সরে জমিনে তদন্তের মাধ্যমে ধোপাজান নদী পরিবেশ রক্ষায় করে বালু মহালটিকে ইজারার আওতায় এনে হাজারো শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ করে দিবেন এমনটি দাবী নদীর পাড়ে থাকা হাজারো মানুষের।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 17 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 17 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 2 days আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 2 days আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 2 days আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 2 days আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক