হোম
আইন-বিচার

ঠাকুরগাঁও সদর হাসপাতালে খাবার সরবরাহে ব্যর্থতার কথা স্বীকার করেছেন কর্তৃপক্ষ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২১ ১০:০৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের খাবার পরিবেশনে অনিয়মের সংবাদ করায় ৩ জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলা হয়েছে, তার এজাহারে বাদীই খাবার সরবরাহে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। উল্লেখ করেছেন আদালতে। এছাড়া প্রকাশিত সংবাদের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনরোষ সৃষ্টি হবে বলে যে কথা এজাহারে উল্লেখ করা হয়েছে, তাও বিশ্বাস যোগ্য নয় বলেছেন আদালত। ঐ মামলায় সাংবাদকর্মীকে জামিন আবেদনের শুনানিকালে রোববার (১১ জুলাই) ঠাকুরগাঁও সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ কথা বলেন।

পুলিশের প্রতিবেদন দাখিল পর্যন্ত আদালত জামিন মঞ্জুর করেছেন। আদেশে আদালত বলেন, হাসপাতালে দু-একদিন খাবার সরবরাহে ব্যর্থতা হয়েছে তা মামলার বাদী এজাহারে আংশিক স্বীকার করেছেন। পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর এ নিউজের সত্য-মিথ্যা জানা যাবে। ওই নিউজে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনরোষ সৃষ্টি ও সামাজিক পরিস্থিতি বিঘ্ন হবে, তা বিশ্বাসযোগ্য নয়। গত ৫ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের খাবার পরিবেশনে অনিয়ম নিয়ে করা একটি প্রতিবেদন জাগো নিউজে প্রকাশিত হয়। সেই প্রতিবেদনের শিরোনাম ছিল “দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেয়া হচ্ছে ৭০ টাকার!

সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, জনরোষ সৃষ্টিকারী ও মানহানিকর দাবি করে ৯ জুলাই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা করেন। বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিকে আসামি করা হয়। ১০ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মামলার খোঁজখবর নিতে থানায় গেলে তানুকে গ্রেফতার করা হয়। পরে দিবাগত রাত ১টার দিকে তানুর শ্বাসকষ্ট দেখা দেয়। তখন তাকে হাসপাতালে পাঠানো হয়। ১১ জুলাই দুপুরে ঠাকুরগাঁও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে হাজির করা হয় তানুকে।

বিচারক শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। মামলার এজাহারেই খাবার পরিবেশনে অনিয়মের তথ্য ‌। এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাদিরুল আজিজ চপলের করা মামলার এজাহারের একটি কপি জাগো নিউজের হাতে এসেছে। মামলার এজাহারে জাগো নিউজে প্রকাশিত সংবাদে খাবার সরবরাহে অনিয়মের সত্যতা উঠে এসেছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ‘গত জুন মাসে দু-একদিন খাবার সরবরাহে সামান্য ব্যত্যয় ঘটলেও অন্যান্য সময় সরকারি বরাদ্দ মোতাবেক যথাযথভাবে রোগীদের খাবার প্রদান করা হচ্ছে।

তত্ত্বাবধায়কের দাবি, জাগো নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই তিনি হাসপাতালে খাবার সরবরাহে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, হাসপাতালের পাচক (বাবুর্চি) ও রোগীদের খাবার পরিবেশনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে এমন তথ্য জানতে পেরেছেন। অর্থাৎ সংবাদ প্রকাশের পরই তিনি খোঁজ-খবর নিয়েছেন এবং তার দায়ের করা মামলার এজাহারে উল্লিখিত হাসপাতালে ‘দু-একদিন খাবার সরবরাহে তথ্য জানতে পেরেছেন। পরে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেন তিনি।

দু-একদিন খাবার সরবরাহে ব্যর্থতা কথা অকপটে স্বীকার করা হলেও তা নিয়ে সংবাদ প্রকাশ করায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ভাবমূর্তি বিনষ্ট এবং সুনামক্ষুন্য হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। কিন্তু এই দুর্নীতির সাথে জড়িত ঠিকাদারের কোন প্রকার আইনি ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ এখন পযন্ত গ্রহণ করে নি বলে জানাযায়। অনতি বিলম্বে ঠিকাদারকে আইনের আশ্রয় নিয়ে বিচারের দাবী জানান সাধারণ মানুষ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা: মরণফাঁদে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা: কত হাজার প্রাণহানি
নাগরিক ভাবনা 1 hour আগে

পঞ্চগড়ে বাবাকে হত্যা চেষ্টা ছেলে কারাগারে।
আইন-বিচার 3 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির নতুন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর 3 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।
আইন-বিচার 3 hours আগে

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 21 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক