হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে ক্ষমতার দাপটে বালু তোলার হিড়িক কুলিক নদীতে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দীর্ঘদিন ধরে কুলিক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের হিড়িক চলছে। কয়েকবার জরিমানা করা হলেও বালু ব্যবসায়ী বলছেন প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন করছি আমরা । রানীশংকৈলের বিভিন্ন ইউনিয়নের কুলিক নদীর প্রায় ৮ টি ঘাট থেকে দিনে ও রাতের আঁধারে প্রকাশ্যে বালু তোলার কাজ চালিয়ে যাচ্ছে কিছু অসাধু বালু ব্যবসায়ী।

দেখা গেছে– হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মধ্যপাড়া গ্রামের নদীর ঘাট থেকে উসমান আলী, রাউতনগর গোরস্থান সংলগ্ন নদীর ঘাটে থেকে সইদুল ইসলাম, লেহেম্বা ইউনিয়নের রসুনপুর কুলিক নদী থেকে সুবহান আলী,উমরাডাঙ্গী নদীর ব্রিজ থেকে তরিকুল, মানিক, আবুল, মুরসালিন, নাঈম, সাইদসহ অনেকে ৩ থেকে ৫ টি মহেন্দ্র ট্রাকটর দিয়ে নির্ভয়ে এবং প্রকাশ্যে বালু উত্তোলন করে চলছেন। গত বুধবার সরেজমিনে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক ওইসব এলাকার কিছু মানুষ বলেন তাঁরা গত ৭ থেকে ৮ বছর ধরে এ বালু ব্যবসা করে আজ সম্পদশালী ও প্রভাবশালী।

অপরদিকে বাচোর ইউনিয়নে মহেশপুর ফোর স্টার ইট ভাটার পূর্ব পাশে কুলিক নদী থেকে, আপেল এবং রুবেল নামে দুই ব্যাক্তি একইভাবে বালু উত্তোলন করে আসছে। সেইসাথে বন্দর পাইলট কুলিক নদীর ব্রিজের নিচ থেকে কাউন্সিলর নূর আলম নামে এক ব্যাক্তি ক্ষমতার দাপটে রাতের আঁধারে বালু উত্তোলন করছেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক নেতা বলেন– নিজ বালুর চাহিদা মিটিয়ে এটিকে বানিজ্যিক ভাবে প্রতিগাড়ি বালু ১৫০০ থেকে ২০০০ টাকায় বিক্রি করছেন। দেখা গেছে বালু তোলার কারণে মহলবাড়ি,এবং সুন্দরপুর এলাকায় নদীর পাশে থাকা হিন্দু সম্প্রদায়ের শ্মশান ঘাটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এমন অভিযোগ করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। গবেষকরা বলেছেন বালু উত্তোলনে পানিদূষণসহ নদীগর্ভের গঠনপ্রক্রিয়া বদলে যাচ্ছে এবং নদী ভাঙছে। বালু উত্তোলনে সৃষ্ট বায়ুদূষণে মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে। উদ্ভিদ ও প্রাণিকুলের মধ্যে পরিবর্তন ঘটার ফলে তাদের আবাসস্থল যেমন ধ্বংস হচ্ছে, তেমনি তাদের খাদ্যের উৎসও ধ্বংস হচ্ছে। ফলে মৎস্য প্রজনন-প্রক্রিয়া পাল্টে যাওয়ার পাশাপাশি চাষাবাদের জমিও নষ্ট হচ্ছে।

এসব বালু ব্যাবসায়ীদের সঙ্গে বালু তোলার বিষয়ে কথা বললে,তাঁরা বলেন প্রশাসনকে মেনেজ করেই বালু উত্তোলন করা হচ্ছে এবং গোটা উপজেলা জুড়ে নদী থেকে বালু তোলা হচ্ছে আমরা তুললে দোষের কি? উপজেলার নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান– নদী থেকে অবৈধভাবে বালু তোলার কারণে আমরা জরিমানা করেছি। তাঁর পরেও কেউ বালু উত্তোলন করে থাকলে সরকারি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 6 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক