হোম
অপরাধ

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা প্রাণিসম্প কর্মকর্তার নামে ছাগলের ঘর নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মাসুম আজাদ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অধীনে ছাগল পিজি প্রকল্পের আওতায় হরিনাকুন্ডু উপজেলায় মোট ৯০ জন ছাগল পালন খামারির ঘর নির্মাণের জন্য ২৫ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়। কিন্তু সেই ঘর নির্মানে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে।

জানা যায়, কন্যাদহ ছাগল পিজির আওতাধীন ৩০ জন ছাগল খামারি, রামনগর ছাগল পিজির আওতাধীন ৩০ জন ছাগল খামারি ও সিংগা ছাগল পিজির আওতায় ৩০ জন ছাগল খামারি যাদের প্রত্যেকের ছাগল পালনের জন্যে ঘর নির্মানের ২৫৫০০/- টাকা বরাদ্দ আসে, কিন্তু সরেজমিনে কন্যাদহ ছাগল পিজির সভাপতিকে সঙ্গে নিয়ে ভিজিটে যেয়ে বের হয়ে আসে ব্যাপক অনিয়ম দুর্নীতির আদ্যোপান্ত।

জানা যায়, খামারিরা নিজে টাকা উঠিয়ে ঘর নির্মাণ করার কথা, কিন্তু উপজেলা প্রাণিসম্পদ অফিসার খামারিদের দিয়ে টাকা উঠিয়ে নিজের কাছে রেখে দেন  পরে  সেই টাকা থেকে ১৪ হাজার টাকা রেখে মাত্র ১১৫০০ টাকা খামারীকে প্রদান করেছে। ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে ঘর তৈরি করার কথা কিন্তু শুধু ঢেউটিন ব্যবহার করা হয়েছে, দুই ফুট হাইট প্লেন সিট দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে  ১৮ ইঞ্চি,শক্ত করার জন্য ছয়টি কাঠ ভিতরে লাগানোর কথা ছিল,পিলার লাগানোর কথা ছিল দশটি কিন্তু তা করা হয়নি ঘর গুলো পাতলা নেট দিয়ে তৈরি করা হয়েছে।

ঘরের মুল ডিজাইনের কিছুই এখানে মানা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্যের স্বামী জানান,আমাদের নামে ২৫৫০০/- টাকা বরাদ্দ আসলেও আমাদের হাতে ২০ হাজার টাকার চেকনপ্রদান করা হয় পরে আমাদেরকে উপজেলা প্রাণিসম্পদ অফিসের অফিসাররা বলেন আমাদের ঠিকাদার ও মিস্ত্রি আছে আপনার তিন হাজার করে টাকা রেখে বাকিটাকা আমাদের দিয়ে দিন আমরা ঘর বানিয়ে দেবো, আমরা তিন হাজার টাকা রেখে বাকি টাকা উপজেলা প্রাণিসম্পদ অফিসারকে দিয়ে দিছি তিনারা মালামাল ক্রয় করে মিস্ত্রি দিয়ে ঘর বানিয়ে দিয়েছেন। এছাড়াও কন্যাদহ ছাগল পিজির সভাপতি নিলুফার ইয়াসমিন জানান, আমাদের এখান কার ফিল্ড অফিসার আজাদ ও তৌফিকের হাতে টাকা দিয়েছি তারাই আমাদের ঘর বানিয়ে দিয়েছে। একই কথা জানিয়েছেন বাকি পিজির সদস্যরা।

এ বিষয়ে সরেজমিনে হরিনাকুন্ডু উপজেলা প্রাণিসম্পদ এর অফিসে ডা: উজ্জ্বল কুমার কুন্ডুর সাথে কথা হলে  তিনি সাংবাদিকদের জানান আমি নিয়মিত ভিজিটে গিয়েছি কোনো রকম অনিয়ম দুর্নীতি আমার এখানে হয়নি বা চোখে পড়েনি।এছাড়াও তিনার কাছে ঘরের ডিজাইন চাইলে তিনি সাংবাদিকদের বলেছে তথ্য অধিকার আইনে আবেদন করে তথ্য নিন আমি আপনাদের সরাসরি কোনো তথ্য দিতে পারবো না।গোপনীয় নথির কথা উল্লেখ করে ঘরের ডিজাইন ও অন্যান্য তালিকা দিতে অসম্মতি জানান সাংবাদিক’দের। এই বিষয়ে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার ব্যার্নাজী বলেন,এই কাজে কোন প্রকার অনিয়ম হয়ে থাকলে বা ধরা পড়লে প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর সহ আমি নিজেও যথাযোগ্য ব্যবস্থা নিবো।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 14 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 1 day আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 2 days আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 2 days আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 2 days আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক