হোম
লীড নিউজ

করোনাভাইরাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী বাড়িয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যা নিয়ন্ত্রণে রাখা জরুরী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ মার্চ, ২০২০ ৬:১৪ অপরাহ্ণ

এডিটর

ফাইল ছবি

সম্পাদকীয়ঃ করোনাভাইরাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী  বাড়িয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে করোনাভাইরাসের আতঙ্ক সবাইকে পেয়ে বসেছে। কে, কখন, কিভাবে আক্রান্ত হয়-এ শঙ্কার মধ্যে রয়েছে। এ এক মহাবিপদ হয়ে দেখা দিয়েছে। এই বিপদের উপর বিপদ হয়ে দাঁড়িয়েছে মানুষের বেঁচে থাকার উপকরণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অত্যধিক দাম বৃদ্ধি। এ যেন গোঁদের ওপর বিষফোঁড়া। গত দুই দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের দাম এক লাফে দ্বিগুণের বেশি হয়ে গেছে। খাদ্যসংকটের আশঙ্কায় মানুষের মধ্যে হুলুস্থুল কান্ড শুরু হয়ে গেছে। কে কত পণ্য কিনে বাসায় স্টক করতে পারে, এমন অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে।

এ সুযোগে অসাধু ব্যবসায়ী ও মজুতদাররাও দাম বৃদ্ধি করে দিয়েছে। অভিজাত সুপারশপগুলোতে পণ্য কিনতে গিয়ে অনেকে তা পাননি। কাঁচাবাজারে গিয়ে দ্বিগুণের বেশি দামে জিনিসপত্র কিনেছেন। চাল, ডাল, পেঁয়াজ, তেল, চিনি, লবণ, ডিম, মাছ-গোশত, শাক-সবজি থেকে শুরু করে হেন কোনো পণ্য নেই, যার দাম বাড়েনি। বিক্রেতারা যে যেমনভাবে পারছে দাম বাড়িয়ে বিক্রি করছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারে যেন এক হরিলুট অবস্থা চলছে। এর নিয়ন্ত্রণে কোথাও কোনো ব্যবস্থা পরিলক্ষিত হচ্ছে না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ ও নিম্নমধ্যবিত্ত শ্রেণী। খাদ্যাভাবের শঙ্কায় তারা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। একদিকে করোনাভাইরাস, অন্যদিকে খাদ্যসংকটের শঙ্কায় তারা যারপরনাই আতঙ্কিত। এ পরিস্থিতি থেকে উত্তরণে তারা কোনো পথ পাচ্ছে না।

আমাদের দেশে গুজব এবং হুজুগ দুটোই খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষও দ্রুত আক্রান্ত হয়। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্ক এখন দেশজুড়ে। প্রায় প্রত্যেকেই এ নিয়ে ভীত হয়ে পড়েছে। এ থেকে মুক্ত থাকার একমাত্র উপায় প্রতিরোধমূলক ব্যবস্থা ও সতর্কতা অবলম্বন করা। ফলে অনেকে প্রয়োজনীয় কাজ সেরে দ্রুত ঘরে ফিরে যাচ্ছে। করোনাভাইরাসের এই আতঙ্ক পুঁজি করে ব্যবসায়ীদের একটি শ্রেণী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। ক্রেতাদের মধ্যে এ শঙ্কা কাজ করছে যে, জিনিসপত্রের সংকট দেখা দিতে পারে। তাই প্রয়োজনীয় খাদ্য মজুত করে রাখতে হবে। এ আশঙ্কায় তারা বেশি বেশি খাদ্যপণ্য কেনার দিকে ঝুঁকেছে। যার এক কেজির প্রয়োজন, সে পাঁচ কেজি কিনছে। এ সুযোগ অসাধু ব্যবসায়ী শ্রেণী নিচ্ছে। অথচ সরকারের তরফ থেকে বলা হয়েছে, দেশে খাদ্য সংকট নেই, দাম বৃদ্ধিরও কারণ নেই। প্রকৃত অবস্থাও তাই। কারণ করোনাভাইরাসে গণযোগাযোগ বন্ধ বা সীমতি হলেও পণ্যপরিবহনে তার কোনো প্রভাব নেই। সারাবিশ্বেই পণ্যপরিবহন চলছে। আমাদের দেশেও পণ্যপরিবহন স্বাভাবিকভাবেই চলছে। ফলে খাদ্যসংকট দেখা দেয়ার কোনো কারণ নেই। দুঃখের বিষয়, এ বিষয়টি ক্রেতা-বিক্রেতা কেউই উপলব্ধি করছে না।

বিক্রেতারাতো যে কোনো ছুঁতোয় দামবৃদ্ধির জন্য ওঁতপেতে বসে থাকে। আর বড় ধরনের কারণ ঘটলে তো কথাই নেই। করোনাভাইরাসের সংক্রমণকে কেন্দ্র করে তারা দাম বাড়াবে, তা আগে থেকেই জানা। এই দামবৃদ্ধির ক্ষেত্রে মজুদদার ও বিক্রেতারা যেমন দায়ী, তেমনি ক্রেতাদের আগাম দামবৃদ্ধির আশঙ্কা কিছুটা হলেও দায়ী। বলার অপেক্ষা রাখে না, দেশে কোনো ধরনের দুযোর্গ দেখা দিলে মানুষের মধ্যে একে অপরের প্রতি সহমর্মী ও মানবিক হওয়া স্বাভাবিক। একে অপরের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করাই মানবিকতা। আমরা ঝড়-ঝঞ্ঝায় ক্ষতিগ্রস্ত কিংবা বন্যাদুর্গতদের পাশে সামর্থ্য অনুযায়ী মানুষকে দাঁড়াতে দেখেছি। পরিতাপের বিষয়, করোনাভাইরাসে সৃষ্ট দুর্যোগে তা দেখছি না।

বিশেষ করে খাদ্যপণ্য কেনার ক্ষেত্রে এক ধরনের অমানবিক পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। খাদ্যসংকট না থাকা সত্তে¡ও অসাধু মজুদদাররা চরম অমানবিকতা দেখিয়ে যাচ্ছে। তারা শুধুমাত্র নিজেদের মুনাফার লোভে দাম বাড়িয়ে মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা বাড়িয়ে দিচ্ছে। তাদের মধ্যে ন্যূনতম মানবিকতা কাজ করছে না। অন্যদিকে একশ্রেণীর ক্রেতা বিশেষ করে যাদের অঢেল অর্থ-বিত্ত রয়েছে, তারা পারলে পুরো বাজার ঘরে নিয়ে আসতে চায়। তাদের মধ্যে এ মানসিকতা কাজ করে, ‘আপনি বাঁচলে বাপের নাম’। মজুদদারদের অতিলোভ এবং ধনী শ্রেণীর অতিরিক্ত কেনার মানসিকতার কারণে গরিব মানুষগুলো অত্যন্ত শোচনীয় পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। অতি মুনাফার লোভে খাদ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা শুধু অপরাধ নয়, এটি অন্যায়। ইসলামে এ সংক্রান্ত বিধিনিষেধ রয়েছে। রাসূলে পাক (স.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য ৪০ দিনের বেশি গুদামজাত করে রাখবে, সে উক্ত খাদ্যদ্রব্য সদকা করে দিলেও তার গুদামজাত করার গুনাহ মাফ হবে না (মিশকাত)’। করোনাভাইরাসকে পুঁজি করে যেসব মুনাফাখোর খাদ্যপণ্য মজুত করে অতি মুনাফা করছে, তারা শুধু গুনাহ করছে না, মানবতার শত্রু তে পরিণত হচ্ছে। এসব মুনাফাখোর প্রতিরোধ করা সরকার তো বটেই জনসাধারণেরও দায়িত্ব রয়েছে। সরকারের একার পক্ষে এদের প্রতিহত করা সম্ভব নয়। এজন্য ক্রেতাসাধারণেরও সহযোগিতা প্রয়োজন।

তাদেরও প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা যদি প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কিনে স্বাভাবিক কেনাকাটার বিষয়টি ধরে রাখে, তবে বিক্রেতারা দামবৃদ্ধি করে খুব একটা সুবিধা করতে পারবে না। তবে এক্ষেত্রে সরকারকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সরকারের গোয়েন্দা সংস্থা ভাল করেই জানে, কারা খাদ্যপণ্য মজুদের মাধ্যমে ক্রাইসিস সৃষ্টি করে দামবৃদ্ধি করে। এদের বিরুদ্ধে সরকার আইনানুগ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক থাকবে এবং এ পদক্ষেপ এখনই নিতে হবে। করোনাভাইরাস আতঙ্কে কাবু হয়ে পড়া জনজীবনে যদি খাদ্যসংকট বা অতিরিক্ত দাম চলতে থাকে, তবে এর চেয়ে বিপর্যয়কর আর কিছু হতে পারে না। জীবন-মরণ শঙ্কা এবং সার্বিক দুযোর্গময় পরিস্থিতির মধ্যে প্রত্যেকে প্রত্যেকের প্রতি সহমর্মী হয়ে পাশে দাঁড়াবে, এটাই আমরা কামনা করি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 4 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 4 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 6 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 6 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »