হোম
আইন-বিচার

আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্ব-হা ও তার দুই সঙ্গী নিজ জিম্মায় ছাড়া পেলেন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ জুন, ২০২১ ১২:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্ব-হা ও তার দুই সঙ্গী নিজ জিম্মায় ছাড়া পেলেন। বক্তা আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান ও তার দুই সঙ্গীকে নিজ জিম্মায় ছেড়ে দিয়েছেন আদালত। শুক্রবার রাতে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে জবানবন্দী নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। অপর দুই জন হলেন- ত্ব-হার সফরসঙ্গী আবু মুহিত আনছারী ও গাড়ি চালক আমির উদ্দিন। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তাদের জবানবন্দী গ্রহণ করেন কোতোয়ালী আমলি আদালত-৪ এর বিচারক কেএম হাফিজুর রহমান। জবানবন্দী শেষে তাদের নিজ জিম্মায় ছেড়ে দেওয়ার আদেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। এর পর আদালত বিচার-বিশ্লেষণ করে তিন জনকে নিজ জিম্মায় ছেড়ে দিয়েছেন। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টায় আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান ও তার দুই সঙ্গীকে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পুলিশ ভ্যানে করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে নেওয়া হয়। তার আগে নিখোঁজের ৮ দিন পর শুক্রবার ভোরে তারা উদ্ধার হন।

tawha and others back to family

ওই সময় ওসি আবদুর রশিদ জানান, স্বেচ্ছায় জবানবন্দী দিতে চাওয়ায় আবু ত্ব–হা ও তার দুই সঙ্গীকে আদালতে নেওয়া হয়েছে। এর আগে আবু ত্ব–হার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে আবু ত্ব-হাকে তার শ্বশুরবাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য রংপুর ডিবি কার্যালয়ে পুলিশ নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে তার দুই সফরসঙ্গীকেও নিজ নিজ বাড়ি থেকে নেওয়া হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

পুলিশের দাবি, ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন আবু ত্ব-হাসহ চার জন। এদিন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হাসান রংপুর নগরের সেন্ট্রাল রোডে অবস্থিত মহানগর পুলিশের উপ-কমিশনারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। আবু ত্ব-হা ও অন্যরা গাইবান্ধার ত্রিমোহনী এলাকায় ত্ব-হার বন্ধু শিয়ামের বাসায় ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন বলেও বিফ্রিংয়ে জানানো হয়।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা: মরণফাঁদে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা: কত হাজার প্রাণহানি
নাগরিক ভাবনা 2 hours আগে

পঞ্চগড়ে বাবাকে হত্যা চেষ্টা ছেলে কারাগারে।
আইন-বিচার 4 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির নতুন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর 4 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।
আইন-বিচার 4 hours আগে

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 22 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক