হোম
অপরাধ

সান্তাহারে ডাকাতি প্রস্ততিকালে অস্ত্রসহ সাত ডাকাত সদস্য গ্রেপ্তার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে ডাকাতির প্রস্ততির সময় দেশীয় অস্ত্রসহ সাত ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত তিন’টার দিকে সান্তাহার শহরের মালশন গ্রামের নিকট সান্তাহার-নাটোর বাইপাস সড়কের উচু ব্রীজের নিকট থেকে তিন ও শহরের হাউজিং কলোনীর একটি বাসা থেকে আরো চার জন’সহ ডাকাত দলের মোট সাত সদস্যকে গ্রেপ্তার করে সান্তাহার টাউন পুলিশ

এসময় তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত হাতুরি, খেলনা পিস্তল, চাকু, রশিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।বৃহস্পতিবার বেলা ১২টায় আদমদীঘি থানা প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার(আদমদীঘি-দুপচাঁচিয় সার্কেল) নাজরান রউফ । এসময় থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী’সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্যরা হলেনঃ বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কইল এলাকার আজিজুল সাকিদারের ছেলে মেহেদী হাসান আকাশ(২০), মন্ডলপাড়া গোলাম মোস্তফার ছেলে শাহিনুর রহমান শাহিন (২৫), সঞ্জয়পুর এলাকার ছানোয়ার প্রামাণিকের ছেল শাকিলশান্ত (২৪), কাহালু উপজেলার বড় ভাদাহার গ্রামের মৃত রহেদের ছেলে জিয়ারুল ইসলাম জিয়া (৩২), আদমদীঘি উপজেলারছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের তাইফুল ইসলাম টুকুলের ছেলে হৃদয় হোসেন (২৪), একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে ইসতিয়াক আহম্মেদ সিহাব (২৪) ও সান্তাহার পৌর শহরের সাঁতাহার প্রবাসীপাড়া আনোয়ারহোসেনের ছেলে খাইরুল ইসলাম জয় (২৪)।

সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ জানান, গত বুধবার মধ্য রাতে আদমদীঘি উপজেলার কোন একটি এলাকায় ডাকাতি সংঘটিত করার উদ্যেশে ডাকাত সর্দার রাজু পাহালোয়ানের নেতৃত্বে একদল ডাকাত সান্তাহার শহরের মালশন গ্রামের নিকট সংঘবদ্ধ হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক বকুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন ।

এ সময় সেখান থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে । পরে আটক ডাকাত দলের দেওয়া তথ্য অনুযায়ী সান্তাহার শহরের হাউজিং কলোনী এলাকার জনৈক জীবন কুমারের বাসা থেকে আরো চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ । ডাকাত দলের নিকট থেকে পুলিশ তিনটি হাতুড়ি, একটি খেলনা পিস্তল, দুইটি চাকু, রশি, একটি খুর ও হাসুয়া,মুঠোফোনসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।

দুপুরে আসামীদের বগুড়া আদালতে নেয়া হয়েছে ।
আদমদীঘি থানার অফিসার ইনর্চজ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান,ডাকাত দলের দলনেতা রাজু পাহালোয়ানসহ অন্যদের গ্রেপ্তারের জন্য গ্রেপ্তার হওয়া ডাকাতদের জন্য আদালতের নিকট রিমান্ড আবেদন করা হবে ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 5 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক