হোম
অপরাধ

মির্জাপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পিটিয়ে জখম,থানায় অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাংগাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এস এস সি পরিক্ষার্থীসহ অভিভাবককে পিটিয়ে জখম: থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, পূর্বের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সাথে বিরোধ করিয়া আসতেছে। গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকার সময় আমার স্ত্রী জাহানারা বেগম (৩০) আমাদের ঘরের সামনে গরুর গোবর শুকাতে দিতে গেলে মো: নজরুল ইসলাম বাধা দেন।

বাধা প্রদানের কারণ জানতে গেলে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ নিষেধ করায় মোঃ নজরুল ইসলাম এর হাতে থাকা লোহার রড দিয়ে জাহানারা বেগমকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া বারি মারেন। উক্ত বারি মাথায় লেগে মারাত্মক রক্তাক্ত ফাটা গুরুতর যখম হয়। ২নং বিবাদীর হাতে থাকা বাঁশের লাঠি দিয়া আমার স্ত্রীকে এলোপাথারী ভাবে বারি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে।

আরও জানা যায়, ১নং ও ২নং বিবাদীর আঘাতে আমার স্ত্রী মাটিতে পড়ে ডাক-চিৎকার করিতে থাকিলে আমার মেয়ে- তাহমিনা আক্তার ইমা (১৭) বাঁচানোর জন্য এগিয়ে গেলে ২নং বিবাদী নুর ইসলাম চুলের মুঠি ধরিয়া ও কাপড় চোপড় টানা হেচড়া করিয়া মাটিতে ফেলে দেই। তার শ্লীলতাহানী ঘটাইয়া ১নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়া তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে উক্ত আঘাত তাহমিনা আক্তার ইমা তার ডান হাত দিয়া ফিরাইলে বারিটি ডান হাতের কইনুয়ের নিচে লেগে গুরুতর হাড়ভাঙ্গা জখম হয় এবং কেই আঙ্গুলে ফাটা রক্তাক্ত জখম হয়। আমার মেয়ে এসএসসি পরীক্ষার্থী হওয়ায় বিবাদীরা আমার মেয়েকে বলে তোর হাত, পা ভেঙ্গে পরীক্ষা দেওয়া বন্ধ করে দিব।

পরবর্তীতে আমার পরিবারের সকল সদস্যদের সুযোগমত পাইলে খুন জখমের ভয়ভীতি প্রদান করে চলে যায়। গুরুতর আহত ব্যক্তিরা হলেন: মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের পিতাঃ মৃত: নছিম উদ্দিন এর ছেলে ইশানুর (৪২), তার সহধর্মিণী সহ এস এস সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার ইমা। অভিযুক্ত আসামীরা হলেনঃ মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের ১/ মোঃ নজরুল ইসলাম (৩৮) ২/ নুর ইসলাম (৪০) উভয় পিতা: মৃত: নছিম উদ্দিন ৩/ তাইজুল ইসলাম (২২) পিতা: নুর ইসলাম ৪/ হালিমা বেগম (৩২) স্বামী: মো: নজরুল ইসলাম ৫/ হেলেনা বেগম (৩৭) স্বামী: নুর ইসলাম।

পরে আহতদের আশেপাশের লোকজনের সহযোগিতায় মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনার সাথে জড়িতদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি তাদের।

এবিষয়ে গেরামারা গোহাইল বাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক বলেন, আমাদের স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী তাহমিনা আক্তার ইমা (১৭) ও এস এস সি পরীক্ষার্থী। এই ঘটনার তীব্র নিদ্রা ও প্রতিবাদ জানাচ্ছি। আশা করছি এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু ও ন্যায়বিচার করা হোক। এব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম সংবাদমাধ্যমকে বলেন, থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 9 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক