হোম
অপরাধ

বিরোধের জের ধরে বর্ষার পানি নিস্কাশনের পথ বন্ধ করায় ৫০টি পরিবার পানি বন্ধী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে বিরোধের জের ধরে পানি নিস্কাশনের পথে ইট পাথরের ঢালাই করে স্থায়ী ভাবে বন্ধ করায় বর্ষার পানি নিষ্কাশনের না হওয়ায় ৫০টি পরিবার পানি বন্ধী পানি বন্দি। ভুক্তভোগী ঘাগড়া গ্রামের আজিমুন নেছা (৫৫) বলেন বাপ-দাদার আমল থাইক্কা দেইক্কা আইছি মেঘের সময় (বর্ষা মৌসুমেব) পানি এই জায়গা দিয়া আওর (হাওরে) পানি নামছে। অখনে ২/৩ বছর ধইরা আমির হোসেন নামের একবেডা কিনন্না পানি যাওয়ার রাস্তাত ইট দিয়া বান( বাধঁ) দিয়া দিছে।

আমির হোসেন টাকাপয়সায় প্রভাবশালী ব্যক্তি তাই পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়। এইতাইক্কাই আমরা পরিবার লইয়া রাইতে দিনে ইলাখান পানির মাইঝে পইরা তাকি। কত কষ্টভোগ করি। আমরা গরীব মানুষ কাম-কাজ কইরা খাই। এই পানির লাগি ছুডুছুডু(ছোট ছোট)পুলাপাইন তইয়া খাম কাজও করতা যাইতারিনা।

ঘরের সামনে আডু (হাটু) পানি। এইলাখান যদি পানি থাকে আমরা কামও যাইতা পারতামনা, অন্নে পুলাপান লইয়া না খাইয়া ঘরের ভিতরেই মরণ লাগব।

ভুক্তভোগী আব্দুল করিম(৭১) বলেন, আমির হোসেন প্রভাবশালী মানুষ। তার টাকাপয়সা অনেক। সড়কের সাথে সরকারি জায়গা দখলে নিয়ে গ্রামের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেন। প্রতিবাদ করনে আমির হোসেন গতবছর আমাদের নামে মিথ্যা মামলা করে। গতবছর বাদাঘাট ইউনিয়নের আফতাব উদ্দিন ও নিজাম উদ্দিন দুই চেয়ারম্যান ও স্থানীয় দুই মেম্বার সরেজমিন এসে বাধঁ ভেঙে দিয়ে পানি নিষ্কাশনের জন্য বলে গেলেও  আমির হোসেন তা করেনি। উল্টো ইটপাথর দিয়ে আরও শক্তকরে বাধঁ দেয়।

ওই গ্রামের আমরা গ্রামের শাফিয়া বেগম(৬০) বলেন, এইখান ড্রেইন আছিন, আজীবন এই ড্রেইন দিয়া পানি নামছে। অন্নে পাক্কাচাক্কা কইরা বান দেলাইছে। অন্নে মেঘ আইলেই পানি লাইজ্ঞা থাকে, রানধা খাওয়া নাই। পুরুতা (শিশুরা) বাইরইত পারেন। স্কুল যাইতারে না, ঘরের সামনে উডান আডু পানি। কুন সময় পুরুতা পানিত পইরা মইরা থাকে এর লাইজ্ঞা আমরা দিনেও ঘুমাইতা পারিনা, রাইতও ঘুমাইতা পারিনা। আমরা আগদা উগদা পারিনা, পুরুতার আগামুতা ঘরের দাইরই বওয়াইয়া  করাই, আমরাও করি।

এইতা পানিত আডাছড়া কইরা পুরুতার পাতলা পায়খানা অইতাছে,কাজলি মাজলি অইতাছে। আমরা পানির ডরে( ভয়ে) পুলাপান রাইখা কাম যাইতাম পাইনা। কাম করতাল্লে টেকা পাইমু, টেকে না থাকলে কেমনে পুরতার লাগি আষুদ( ঔষধ) আনমু। আমরা ইনু ( ইউএনও)  স্যার, চেয়ারম্যান মেম্বাররারে অনুরোধ করতাছি এই বান ছুটাইয়া দিয়া পানি নামার ব্যবস্থা কইরা দেয় আল্লারস্তে। নাইলে যেকোনো সময় আমরার বাচ্চাকাচ্চারা পানিত পইরা মইরা থাকব। কাইতাম পারতাম না।

ঘাগড়া গ্রামের আওয়ামী লীগ নেতা নুর হোসেন মল্লিক(৬০) বলেন, যেখান বাধঁ দিয়েছে এদিক দিয়ে একটা খাল ছিল। কিন্তু গত দুই বছর পূর্বে উত্তর হাটির(পাড়ার) আমির হোসেন এই জায়গা কিনে এই খাল মাটি ভরাট করে গ্রামের পানি নিষ্কাশনের খাল বন্ধ করে দেয়। শুধু বন্ধই করেনি। সে ইটপাথর দিয়ে পানি নার রাস্তায় স্থায়ীভাবে বাধঁ দেয়ার কারণে গত দুই বছর ধরে এখানে বসবাসকারী ৫০ পরিবারের প্রায় ৩ শত মানুষ পানির নিচে হাবুডুবু খায়। এবং এই বাধেঁর উত্তরে গ্রামের প্রায় ১০০ কেয়ার জমি বর্ষায় পানির নিচে থাকে। আমাদের একমাত্র সম্বল আমন ফসল। এটাও দুই বছর ধরে করতে না পায় জমি গুলো পতিত রয়েছে। এখানে বসবাসরত সবাই গরীব। অধিকাংশ মানুষ শ্রমজীবী ও কৃষক। তার নদীতে কাজ করলে পেটে ভাত জুটে নাইলে উপাস থাকে।

তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জোর দাবি জানাচ্ছি অতিদ্রুত গ্রামের জমে থাকা পানি নিষ্কাশনের একটি ব্যবস্থা করে দিয়ে তাদেরকে এই দুর্ভোগের হাত থেকে রক্ষা করার জন্য।

একই কথা এই গ্রামের ভুক্তভোগী কালা মিয়া(৬৫),  জালাল উদ্দিন (৭১),  আব্দুল আহাদ(৫৫) জানন, শুধু আমরা পানিবন্ধী না এখন পানি উপরে আমাদের যাতায়াতের একমাত্র সরকারি সড়ক ভাঙতাছে। রাস্তা ভাঙ্গায় গ্রামবাসী অটো বা ভ্যান নিয়ে গ্রামে ঢুকতেও পারছেন না। আমরা খুব কষ্টে আছি।

গত দুইবছর ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলেও কোন সমাধান হয়নি। নির্বাচনের আগে প্রার্থীরা সমাধানের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে শুধু ভোট নিয়েছেন। এখন তারা পাত্তাই দিচ্ছেন না। তার আরও বলেন,  পানিবন্দি হওয়ায় গ্রামের ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না।

গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্ত ঘাগড়া গ্রামের আমির হোসেন (৩০) দৈনিক শুভ প্রতিদিন’কে বলেন, আমি এই জাগা কিনছি। কিনে মাটি পালাইয়া বাড়ি বানছি। এখন এই জাগা দিয়া পানি যাইবার লাগি দিলে আমার মাটি সব কাইটা যায় গা। এই কারণে আমি ইট দিয়া বান দিছি। তিনি শুভ প্রতিদিন’কে আরও বলেন, গ্রামের দানা মুরুব্বি ও স্থানীয় দুই চেয়ারম্যান ও মেম্বার কয়েকবার বিষয়টি সমাধানের জন্য বসা হইছে।

তার পরেও সমাধান হচ্ছেনা। তবে কেন সমাধান হচ্ছেনা এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, এইখানের জমে থাকা পানি ফাইভ দিয়ে যাওয়ার জন্য ২০/২৫ হাজার টাকা লাগব, আমি কইছি ৫/৭ হাজার টাকা আমি দিমুনে বাকি টাকা তারা (গ্রামবাসী) দিতা পারতাছে না। এখন আমি কিতা করমু। আমি বান( বাধঁ) না দিলে আমার বাড়িঘরের মাডি( মাটি) সব যাইবগা। সাবেক বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন গতবছর সরেজমিনে এসে পানি নিষ্কাশনের জন্য বাধঁ ভেঙে দেয়ার পরেও আবার কেন বাধঁ দিলেন, উত্তরে তিনি( আমির হোসেন)  বলেন, গ্রামের সব পানি আমার এখান দিয়ে গিয়ে আমার বাড়ির সব মাটি পানির সাথে যায়গা। তাই ইট দিয়া বান দিছি।

এ বিষয়ে জানতে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিনের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রামবাসী পানি নিষ্কাশনের জন্য আমার কাছে একটি আবেদন নিয়ে আসছিল। আমি এর আগেও বাধঁ ভেঙে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়ে আসছিলাম। এখন যদি আবার ওই স্থানে বাধঁ দিয়ে থাকে তাহলে আমি সরেজমিনে দেখে অতিদ্রুতই ওই গ্রামের জমে থাকা পানি নিষ্কাশনের জন্য বাধঁ অপসারণ করে দিয়ে আসবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 minutes আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 21 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 23 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক