হোম
অপরাধ

পুরুষের নামের পাশে নারীর ছবি ভুয়া বানিয়ে কার্ডে চাল তোলে ডিলার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ মে, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: মোয়াজ্জিম হোসেন মারা গেছে প্রায় ১ বছর আগে। কিন্তু মৃত্যুর পর মাঝে মাঝে জীবিত হয় সরকারি বরাদ্দকৃত চাল নিতে। আঙ্গুলের ছাপ দিয়ে একাধিক বার উঠিয়ে নেন ৩০ কেজি করে চাল। কেউ বা জানেই না তার নামে কার্ড রয়েছে। আবার পুরুষের নামের পাশে আছে নারীর ছবি। প্রবাসী ব্যাক্তির নামেও আছে কার্ড।

একই সাথে রয়েছে জীবিতদের কার্ডের চাল আত্মসাতের ঘটনা। এই অসম্ভব কাজগুলো সম্ভব হয়েছে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নে। আর সব সম্ভবের হোতা ওই ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও ডিলার। চাঁপাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, প্রায় এক বছর আগে মারা গেছে মোয়াজ্জিম হোসেন। এমনকি আমি নিজেও করেছি জানাজা। তবে অনুসন্ধানে দেখা যায় খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজি চাল বিতরণের সময় মোয়াজ্জেমের মৃত্যুর পরও একাধিক বার তার কার্ড দিয়ে উঠেছে চাল।

এই কর্মসূচির ডিলার মাজেদ মোয়াজ্জেমের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, তার মৃত্যুর তথ্যটি চেয়ারম্যান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে জানানো হয়েছে। নাম বাদ না যাওয়াই তার নামে তার কোনো এক আত্মীয় চাল উঠিয়ে নেয়। তবে ডিলারের কথার সাথে মিল পাওয়া যায় না সরজমিনে গিয়ে। চাল বিতরণের সময় দেখা যায় মৃত মোয়াজ্জেম হোসেনের চাল তুলছে ডিলারের লোকজন এমনকি আঙ্গুলের ছাপও দিচ্ছে তারা। একই ইউনিয়নের বেজার গ্রামের গৃহবধু লাভলী আক্তার। খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড রয়েছে লাভলী আক্তারের নামেও। তবে লাভলী আক্তার জানে না তার নামে রয়েছে কার্ড।

খাদ্য বান্ধব কর্মসূচির তালিকায় লাভলী আক্তারের নাম ও ছবি দেখে তার সাথে কথা বলতে যাওয়া হয় তার বাড়িতে। তবে তালিকায় লাভলী আক্তারের যে ছবি দেওয়া আছে তার সাথে বাস্তবের লাভলী আক্তারের মিল পাওয়া যায় না। লাভলী আক্তারের জাতীয় পরিচয় পত্রের নাম্বার, বাবার নাম ঠিক থাকলেও ছবিটি তার শ্বাশুড়ির। এমনকি তিনি গৃহীনি হলেও তার পেশা দেওয়া আছে দিন মজুর। এ সব বিষয়ে লাভলী আক্তার ও তার শ্বাশুড়ি বলেন, তারা কখনো কার্ডের জন্য মেম্বার বা চেয়ারম্যানকে জানান নাই। তাদের নামে যে কার্ড আছে সেটিও তারা জানেন না। চাঁপাপুর ইউনিয়নের বেজার গ্রামের ইউপি সদস্য ইসমাইল হোসেন জানান লাভলী আক্তারের ভাইয়ের পরিচয়ে এক ব্যাক্তি কাগজ নিয়ে এসেছিল। তাই তার কার্ড করে দেওয়া হয়েছে।

লাভলী আক্তার বা তার শ্বাশুড়ি কখনো তার কাছে কার্ডের জন্য আসে নাই বলেও জানান এই জনপ্রতিনিধি। তবে অনুসন্ধানে দেখা যায় লাভলী আক্তারের কার্ড দিয়ে একাধিক বার চাল উঠানো হয়েছে। যে চাল উঠিয়েছেন ডিলার নিজেই।

ওই ইউনিয়নের ৩নং ওর্য়াডের ভেনল্যা গ্রামের বাসিন্দা শাহিদুল ইসলাম। তার নামেও রয়েছে একটি কার্ড। তবে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডে শাহিদুল ইসলামের ছবির পরিবর্তে রয়েছে এক মহিলার ছবি। আর এ বিষয় নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি শাহিদুল ইসলাম বা তার পরিবার। তবে একটি সূত্রে জানা যায়, শাহিদুল ইসলাম প্রবাসে থাকেন এবং তালিকার ছবিটি তার স্ত্রীর। চাঁপাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের নাতী সোহাগ পারভেজ। ইউনিয়ন পরিষদে চাল বিতরণের দায়িত্বে দেখা যায় তাকে। তবে খাদ্য বান্ধব কর্মসূচির তালিকায় রয়েছে সোহাগ পারভেজের নামও।

নাতীর নামে কার্ড রয়েছে তা জানেন না বলে জানায় চেয়ারম্যান। তিনি বলেন, ইউপি সদস্যদের দায়িত্ব থাকে কারা কারা কার্ড পাওয়ার যোগ্য তাদের নাম ঠিকানা সংগ্রহের। মেম্বার আমার নাতীতে কার্ড দেওয়ার যোগ্য মনে করেছে তাই হয়তো কার্ড দিয়েছে। এ বিষয়ে আমার কিছুই জানা নেই।

সম্প্রতি চাল বিতরণ করা হয় এই ইউনিয়ন পরিষদে। সরজমিনে ইউনিয়নের বিহিগ্রাম এলাকায় গিয়ে দেখা যায় ডিলারের নিয়োগকৃত লোকেরা চালের পরিবর্তে টাকা বিতরণ করছে। আবার কয়েক জন চাল নিলেও সেই চাল ডিলারের লোকদের কাছেই বিক্রি করে দিচ্ছে। চাল বিতরণের সময় ট্যাগ অফিসার থাকার কথা থাকলেও সেখানে কোনো ট্যাগ অফিসারকে দেখা যায় নাই। ডিলার বিরুদ্ধের অভিযোগগুলো নিয়ে ডিলার মাজেদ বলেন, যাদের কার্ড আছে আমি তাদের বা তাদের কার্ড কেউ নিয়ে আসলে চাল দেই। চালের বদলে টাকা দেওয়ার কথা অস্বীকার করে তিনি আরও বলেন, কাউকে টাকা দেওয়া হয় না চালই দেওয়া হয়।
এ বিষয়ে চাঁপাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ইউপি সদস্যরা যাদের নাম দিয়েছে তাদের নামেই কার্ড করে দেওয়া হয়েছে। ডিলার চাল দিচ্ছে নাকি টাকা দিচ্ছে এই সব খতিয়ে দেখবো।

আর নাম একজনের ছবি অন্য জনের এটা হতে পারে না। কার্ড করার সময় সকলকে আসতে হয়েছিল ইউনিয়ন পরিষদে। এ বিষয়ে আদমদীঘি উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম রব্বানী জানান আপনাদের মাধ্যমে বিষয়গুলো জানতে পারলাম। আমি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবো।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 5 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 5 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 1 day আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 1 day আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 1 day আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 1 day আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক