হোম
অপরাধ

নওগাঁর সাপাহারে দিবালোকে জখম করে প্রায় কোটি টাকা লুটের অভিযোগ,গ্রেফতার ২

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ

ফাইল ছবি

এনামুল হক, (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে মনিরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে মেরে রক্তাক্ত জখম করে প্রায় কোটি টাকা লুট করেছে দুর্বৃত্তরা।এছাড়াও মনিরুলের স্ত্রী সরকার রেজওয়ানা শারমিনের শ্লীলতাহানি ঘটনা ঘটেছে। শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মধইল বাজারে ঘটনাটি ঘটে।

আহত মনিরুল মধইল বাজার সমিতির সভাপতি ও মনির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বলে জানা গেছে। এঘটনায় ওই দিন সন্ধ্যায় সরকার রেজওয়ানা শারমিন বাদী হয়ে থানায় ১০ জনকে সহ অজ্ঞাতনামা আরো ৭ জনকে আসামি করে একটি এজাহার দাখিল করলে ২ জনকে আটক করেছে থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ অক্টোবর মধুইল গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে ইব্রাহিম হোসেনের নিকট মধুইইল বাজারে একটি আড়ৎঘর ভাড়া নেন আব্দুল্লাহ আল মামুন। পরে মামুনের নিকট হইতে ভাড়া গ্রহণ করেন মনিরুল ইসলাম যার মেয়াদকাল চুক্তি হয় ৫বছরের জন্য(২০২১-২৫)। ৩শ’ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে উভয় পক্ষের সম্মতিতে উক্ত চুক্তিনামা স্বাক্ষরিত হয়। যার উল্লেখযোগ্য স্বাক্ষীদের মধ্যে অন্যতম মধইল বাজারের জনৈক ইব্রাহিম হোসেন। উল্লেখিত আড়ৎঘরের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে এজাহারে উল্লেখিত ১ নং বিবাদী ইব্রাহিম হোসেন গত ২৭ অক্টোবর ব্যবসায়ী মনিরুল ইসলামকে ঘর ছেড়ে দেওয়ার হুমকি প্রদান করে। এবং শাসিয়ে বলে ২৪ ঘন্টার মধ্যে ঘর ছেড়ে দিতে হবে।

পরেরদিন (২৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে ব্যবসায়ী মনিরুলের আড়তের ম্যানেজার আড়ত ঘর খোলে। এসময় ম্যানেজারের কাছে ফিড কেনার জন্য নগদ সাড়ে ৭ লাখ টাকা ছিলো। ঘর খোলার সাথে সাথেই এজাহার নামীয় বিবাদীগণ দলবদ্ধ হয়ে আড়তে অনধিকার প্রবেশ করে ম্যানেজারকে জোরপূর্বক আটকিয়ে রাখে। যা তাদের পূর্ব পরিকল্পনা ছিলো বলে উল্লেখ রয়েছে। এমতাবস্থায় মনিরুলের স্ত্রী সরকার রেজওয়ানা শারমিন এজাহারে উল্লেখিত স্বাক্ষীদের সহায়তা নিয়ে ম্যানেজারকে উদ্ধার করে। এসময় ম্যানেজারের নিকট ফিড কেনার নগদ সাড়ে ৭ লাখ টাকা সহ ইসলামী ব্যাংক থেকে নেওয়া সিসি ঋণে জমা দেওয়ার জন্য নগদ ৫০ লাখ টাকা ওই আড়তে সংরক্ষিত ছিলো। যা এজাহারে বর্ণিত ২ নং আসামী ও ইব্রাহিমের সহোদর নাজির উদ্দিন লুট করে নেয়। এসময় চরম বাকবিতন্ডা শুরু হলে বিবাদীগণ আড়তে থাকা ফিডের বস্তা, হিসাবের খাতা, ল্যাপটপ বাইরে সড়কে ছুঁড়ে ফেলে। যাতে করে আরো প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এসময় ব্যবসায়ী মনিরুলের স্ত্রী সরকার রেজওয়ানা শারমিন বাধা প্রদান করতে গেলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে চেয়ার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে শারীরিক ভাবে লাঞ্চিত করে। যার ফলে তার পিঠে ও বুকে ছিলা ফোলা জখম হয়। এছাড়াও তার পরনের কাপড় ধরে টানা হেচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে বিবাদীরা। এমতাবস্থায় তার স্বামী মনিরুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ২ নং বিবাদী নাজির উদ্দিন তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে।

সে আঘাত প্রতিহত করতে গিয়ে হাতের বৃদ্ধাঙ্গুলিতে লেগে রক্তাক্ত জখম হয় মনিরুল। এসময় অন্যান্য বিবাদীরা নিজেদের হাতে থাকা লাঠি দিয়ে মনিরুলের শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে। মারপিটের এক পর্যায়ে ডান চোখের নিচে আঘাতপ্রাপ্ত হয়ে জখম হয়। পরে স্থানীয় লোকজন ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা বিভিন্ন প্রকার হুমকি দিতে দিতে স্থান ত্যাগ করে। পরবর্তী সময়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীরের সাথে কথা হলে তিনি বলেন ” এ বিষয় নিয়ে একটি মামলা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুইজন কে গ্রেফতার করা হয়েছে। সংঘটিত ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 19 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 2 days আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 2 days আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 2 days আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 2 days আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক