হোম
অপরাধ

নওগাঁর বদলগাছীতে এক ব্যক্তির পক্ষ নিয়ে মারধর করে ঘর-বাড়ি ভাঙ্গলেন ফাঁড়ির পুলিশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৪ ৩:৩৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: নওগাঁর বদলগাছীতে এক ব্যক্তির পক্ষ নিয়ে মারধর করে ঘর-বাড়ি ভাঙ্গলেন ফাঁড়ির পুলিশ সেই তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেছেন পাহাড়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম।জানাযায়, চাঁপাডাল গ্রমের মৃত. এফাজ উদ্দীন সরকারের ছেলে বিষু সরকার গং চাঁপাডাল মৌজার উত্তরা আলুর কোল্ড স্টোরের পিছনে জমিতে টিন ও ধারায়ের বেড়া দিয়ে ৫টি ঘর নির্মাণ করে বসবাস করছিলো । সেই জায়গাটি দখল করার জন্য চাঁপাডাল গ্রামের প্রভাবশালী মৃত.ইদ্রস আলী সরকারের ছেলে আহসান হাবিব (শুকুর) এর পক্ষে প্রভাবিত হয়ে পাহাড়পুর ফাঁড়ির অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলামের নির্দেশে পাহাড়পুর ফাঁড়ির এসআই মাহাবুব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দিয়ে ঐ অসহায় পরিবারগুলোকে মারধর করে ঘড়-বাড়ি ভেঙ্গে দিলে সেই সময় কয়েকজন ব্যক্তি ঐ দৃশ্যর ভিডিও করতে গেলে তাঁদের হুমকী দিয়ে মোবাইল বন্ধ করতে বলেন। পড়ে একজনকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। এবং বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় শুরু হয়।

খবর পেয়ে সেই তথ্য সংগ্রহ করতে শনিবার (৬ এপ্রিল) দুপুর ৩ টায় উপজেলার পাহাড়পুর ফাঁড়িতে উপজেলার কয়েকজন সাংবাদিক গেলে ফাঁড়ী ইনচার্জ আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের দেখা মাত্রই তাদের উদ্দেশ্য তেড়ে এসে বিভিন্ন অকথ্য ভাষায় গালমন্দ করে। ঐ কর্মকর্তার কাছে ঐ অসহায় পরিবারকে মারধরের বিষয়ে জানতে চাইলে,উচ্চ স্বরে তিনি সাংবাদিকদের বলেন আপনারা কে? আপনাদের জবাব দিতে হবে কেন, বলে পুলিশ ফাঁড়ি থেকে চলে যান, যা করার আছে করেন। না গেলে সমস্যা হবে বলেও হুমকি দেন ঐ পুলিশ কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানাযায়, পাহাড়পুর পুলিশ ফাঁড়ী ইনচার্জ আনোয়ারুল ইসলাম ১৫ কিলোমিটার দূরের জেলা শহর জয়পুরহাটে পরিবার নিয়ে বসবাস করেন। তিনি ঠিকমতো অফিস করেন না। তথ্য সংগ্রহের সময় পুলিশ ফাঁড়ি অফিসে ঢুকতেই একজন পুলিশ সদস্যের সাথে ঐ কর্মকর্তার বাকবিতন্ডা করতে দেখা যায়।

নাম প্রকাশ না করার শর্তে পাহাড়পুর ফাঁড়ির আশে পাশের একাধীক স্থানীয় ব্যক্তিরা বলেন, পাহাড়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম ঠিকমতো ফাঁড়িতে আসেন না। আবার সেবা নিতে আসা অসহায় মানুষদের সাথে খুব খারাপ আচরণ করে। কেউ কেউ বলছেন টাকা হলে সেবা মিলে,টাকা না হলে সেবা মিলে না।

ভুক্তভোগী বিষু সরকার বলেন, ফাঁড়ি ইনচার্জের নির্দেশে এসআই মাহবুব সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আমাদের পরিবার কে মারধর করেছে এবং আমাদের ঘর-বাড়ি ভেঙ্গে দিয়েছে। আমরা আপনাদের মাধ্যমে এ ঘটনার বিচার চাই।

এবিষয়ে পাহাড়পুর পুলিশ ফাঁড়ী ইনচার্জ মো আনোয়ারুল ইসলাম এর কাছে মুঠোফোনে সাংবাদিকদের লাঞ্চিত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনাদের সমস্যা আছে। আপনাদের বলবো একটা, লিখবেন আরেকটা, আপনারা এমনভাবে প্রশ্ন করেন, মেজাজ খারাপ হয়ে যায়। অসহায় পরিবারগুলোর ঘর-বাড়ি ভেঙ্গে দিয়ে আপনার পুলিশ কেন তাঁদেরকে মারধর করেছে বলে প্রশ্ন করলে তিনি বলেন, দুই পরিবার ঐ জমি নিয়ে দ্বন্দ্ব করছিলো। আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য এক জন আটক করেছিলাম। পরে ছেড়ে দিয়েছি। আমরা কাউকে মারিনি।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি আমরা পাহাড়পুর ফাঁড়িতে যাবো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের লাঞ্চিত বিষয়ে তিনি বলেন, ঘটনাটি খুবিই দুঃখজনক।

অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর ও বদলগাছী)র’ সার্কেল জয়ব্রত পাল বলেন, বিষয় আপনার কাছেই জানলাম, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 5 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক