হোম
অপরাধ

ধর্ষণের ভিডিও ধারণ করে ছাত্রীকে ব্লাকমেইল, আটক-১

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: নওগাঁর সদর থানায় এক ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে তার ভিডিও ধারণ করা হয়েছে। সেই ভিডিও দেখিয়ে ব্লাকমেইল করলে ভুক্তভোগী ছাত্রী পরিবারকে জানায়। এরপর তার বাবা বাদী হয়ে শুক্রবার রাতে থানায় সেই দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

মামলার পর শনিবার (২১ অক্টোবর) ঢাকা থেকে সুজন (৩৫) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত মনোয়ার (৩৪) নামের অপরজন পলাতক রয়েছে। ভুক্তভোগী ছাত্রী উপজেলার হাপানিয়া হাইস্কুল ও কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।আটককৃত সুজন উপজেলার একডালা গ্রামের ফজলুর ছেলে ও পলাতক মনোয়ার মোহনপুর গ্রামের আ. সামাদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭ টার দিকে ভুক্তভোগী ছাত্রী হাপানিয়া বাজারে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। সেসময় একডালা গ্রামের আরাফাত অটোর সামনে পৌঁছালে বৃষ্টি শুরু হয়। এসময় গ্রাম সম্পর্কে চাচা সুজন তার ব্যাটারী চালিত টমটম গাড়ী নিয়ে রাস্তায় যাওয়ার সময় ভুক্তভোগীকে তার টমটম গাড়ীতে উঠিয়ে নেয়। পরে সে কৌশলে ভুক্তভোগীকে বাজারের পার্শ্বে তার ভাড়াকৃত বাসায় নিয়ে যায়।

সেখানে নিয়ে যাওয়ার পরে মনোয়ারকে ফোনে ডেকে নিয়ে তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়।তাদের প্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক পালাক্রমে তারা ধর্ষন করে এবং ধর্ষণের দৃশ্য তাদের মোবাইলে ধারণ করে। উক্ত ঘটনার বিষয়ে কাউকে বললে সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। ভুক্তভোগী ছাত্রী ভয়ে এবং লোক লজ্জার কারণে উক্ত ঘটনা গোপন করে রাখে।

এরপর গত বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে মনোয়ার ওই ভিডিও দেখিয়ে পুনরায় শারীরিক সম্পর্কের জন্য চাপ দেয় এবং শারীরিক সম্পর্ক না করলে তাদের নিকট থাকা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিবে বলে হুমকি দিলে ভুক্তভোগী ছাত্রী তার বাবা ও পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। এরপর তার বাবা শুক্রবার রাতে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, ওই ছাত্রীর বাবার করা মামলার এক নাম্বার আসামি সুজনকে ঢাকা থেকে আটক করা হয়েছে। আজ রাতে তাকে নিয়ে এসে আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। এবং এ মামলার অপর আসামি পলাতক রয়েছে। তাকে আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 14 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক