হোম
অপরাধ

তেঁতুলিয়ায় সরকারী জমির বাঁশ কেটে সাবাড়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ মে, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: তেতুঁলিয়া উপজেলায় সরকারী জমির বোম্বাই বাঁশ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে রেজাউল ইসলাম (৫৮) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।

এতে বিশাল আকৃতির ও মোটা কাঞ্চন বা বোম্বাই বাঁশ দেখতে আসা পর্যটকদের নিরাশ করা সহ পর্যটন খাতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
অভিযোগ ওঠে, উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া এলাকার চৌরাস্তা মোড়ে সরকারী জমিতে রোপন করা বোম্বাই বাশঁ চলতি মে মাসের প্রথম সপ্তাহ থেকে প্রায় ১০ দিনের ব্যবধানে দুই শতাধিক বাঁশ কেটে ২৫-৩০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন ওই ব্যাক্তি বেআইনীভাবে সরকারী জমির বাশঁ কাটায় অভিযুক্তর রেজাউলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী স্থানীয়দের।

জানা গেছে, তেতুঁলিয়া উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া এলাকার চৌরাস্তা মোড়ে জেলা পরিষদের পতিত জমি ছলিমন বেওয়া নামে এক নারীর নামে পর্তন করা ছিল।তবে ১৯৮২ থেকে ৮৬ সালের মধ্যবর্তী সময়ে রেজাউল ইসলাম নামে এই ব্যাক্তি ওই নারীর নিকট ১২ শতক জমি ২৭ হাজার টাকায় ডিড মূলে কিনে মালিকানা লাভ করেন।

পরে ১৯৯৯ সালের দিকে রেজাউল ইসলাম ওই জমিতে বাড়ি তৈরী করেন। পরে ২০০২ সালের দিকে বাড়ির সামনের অংশে কয়েকটি কাঞ্চন /বোম্বাই বাঁশ রোপন করেন। পরবর্তীতে সেই বাশঁঝাড় প্রায় দুই শতকের বেশি জমিতে ছড়িয়ে পড়ে। ফাঁপা ও মোটা আকৃতির হওয়ায় দৃষ্ঠিনন্দন এ বাঁশ দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে তেতুঁলিয়ায় আসা হাজারো পর্যটক ভীড় জমান মাগুড়া,শারিয়াল জোত সহ আশপাশের এলাকায়। অনেকে বাঁশ দেখে আবার অনেকে ছবি তুলে উচ্ছসিত হন।

তবে সরকারী জমিতে তিনি বসবাস করলেও কোন আইনী সরকারী জমির বাঁশ কেটে সাবাড় করেছেন ও পর্যটকদের নিরাশ করেছেন তা এখন স্থানীয়দের মনে প্রশ্নের দেখা দিয়েছে।নাম প্রকাশে স্থানীয় কয়েকজন বলেন, আইন অনুযায়ী সরকারী জমি পর্তন নেয়া হলে সেখানে স্থায়ী স্থাপনা কিংবা ইটের তৈরী কোন স্থাপনা করা যাবেনা। এমনকি ওই জমিতে কোন গাছ রোপন করলে তা কাটা যাবেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া।

তবে সব আইনকে উপেক্ষা করে অনেকটা গায়ের জোড়েই সরকারী জমিতে থাকা এসব বাশঁ কেটে সাবাড় করেছেন রেজাউল।ফরজন আলী, মীর আলী ও আব্দুর রহিম নামে তিনজন স্থানীয় ব্যাক্তি বলেন, রেজাউল ইসলাম বাশঁগুলো কেটেছেন এবং বিক্রি করেছেন বলে নিশ্চিত করেছেন। তবে সরকারী জমিতে রোপন করা বাশঁ ও গাছ কাটা যাবে কিনা এমন প্রশ্নে

তাদের মধ্যে বিভক্তি দেখা গেছে। কেউ বলছেন মনে হয় কাটা যাবে আবার কেউ বলছেন কাটা যাবেনা।
তবে অভিযুক্ত রেজাউল ইসলাম বলেন, আমি জমিটি এক নারীর কাছে কেনার পরে বাড়ি করি এবং গাছ ও বাঁশ রোপন করি। তবে বাশঁগুলো মানুষের বাসা বাড়ি ও সড়কের পাশের বৈদ্যুতিক তারের সাথে লেগে প্রায় বিভিন্ন সময় সমস্যার সৃষ্টি করতো বলে বাশঁ গুলো কেটে বিক্রি করে দিয়েছি। তবে সরকারী জমিতে রোপন করা বাঁশ বা গাছ কাটা যাবেনা ও পর্যটক বিকাশে সাহায্য করা বাশঁ কেন কাটলেন এবং কারো কাছে অনুমতি নিয়েছেন কিনা এমন প্রশ্নে দ্বিধাদ্বন্দ্বে পড়ে কিছুক্ষণ নিশ্চুপ থাকেন তিনি তবে তিনি জানান, কাটা যাবে কিনা জানিনা, আমি কারো কাছে অনুমতি না নিলেও বাঁশ কাটার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি।

তেতুঁলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী বলেন, সরকারী জমি পর্তন নিয়ে বেচা কেনা সম্পূর্ণ অবৈধ, সেই সাথে সেখানে লাগানো গাছ বা
বাঁশ কাটাও দণ্ডনীয় অপরাধ।সার্ভেয়ার পাঠিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ বলেন, যদি কেউ জেলা পরিষদের জমি বেচা কেনা কিংবা গাছ কেটে থাকে তাহলে তা বেআইনী। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 2 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 23 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক