হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে সালিশের নামে হয়রানির অভিযোগ চিলারং ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলীর বিরুদ্ধে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল কুদ্দুস,  প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সালিশের নামে হয়রানির অভিযোগ উঠেছে চিলারং ইউনিয়নের প্রভাবশালী ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর বিরুদ্ধে। স্হানীয় সরকারের প্রতিনিধি হিসেবে রক্ষকের ভূমিকা পালন না করে, করেছেন ভক্ষকের ভূমিকা, এমন অভিযোগ তুলেছেন ভূক্তভোগী পরিবারের স্বজনেরা ।

বুধবার (৪ আগষ্ট) বাদি-বিবাদী উভয় পক্ষই এমন অভিযোগ তোলেন। স্হানীয় সূত্রে জানা যায় ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের রেল ঘুন্টি এলাকার আখানগর বালিকা উচ্চ বিদ‍্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর স্কুলপড়ুয়া কিশোরীর সাথে ৬ মাস আগে বিয়ে হয় ওই ইউনিয়নের বাঁশগাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে আহসান হাবিবের সাথে।

গৃহবধু কিশোরী অভিযোগ করে বলেন আহসান হাবীবের দুলাভাই বদরুল ইসলাম তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং তাকে বেশ কয়েকবার জড়িয়ে ধরে ইর্জত নিতে চায়। বিষয়টি ওই গৃহবধূর স্বামী এবং শ্বশুরবাড়ি পরিবারকে জানালে তারা কোন পদক্ষেপই নেননি। গৃহ বধুর স্বামী আহসান হাবীব বলেন গত ঈদুল আযহায় আমার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে আসলে পরবর্তীতে শ্বশুর বাড়ি যেতে অস্বীকৃতি জানায়। পরে আমার দুলাভাইকে ফোনে ডেকে নেই। তিনি আসামাত্রই চেয়ারম্যানের পরামর্শে আমাদের আটকিয়ে রাখে এবং মারধর করে।

এই ঘটনাকে কেন্দ্র করে গত ২৫ জুলাই ইউপি চেয়ারম্যান ঠাকুরগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জমিরুল ইসলামের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদে সালিশ মীমাংসা করেন, সেখানে আমার দুলাভাইকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় । এবং আমার স্ত্রীকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিবেন মর্মে চেয়ারম্যান সাহেব সুকৌশলে তার ফুপাত ভাইয়ের কাছে ৭০ হাজার টাকায় নেয়া কনট্রাকি জমির দলিল নিয়ে নেয়। যা মেয়ের পরিবারকে দেয়া হবে বলে জানান।

আহসান হাবিবের পিতা ইউনুস আলী বলেন চেয়ারম্যান সাহেব এভাবে জমির দলিল নেয়াটা ঠিক করেনি। কিশোরীর বাবা অভিযোগ করে বলেন গত সোমবার (২ আগষ্ট ) চেয়ারম্যান সাহেব ১ লাখ ৩০ হাজার টাকা দেওয়ার কথা কিন্তু তিনি কোন টাকাই দিচ্ছেন না। উল্টো মিথ্যা আশ্বাস দিয়ে হয়রানি করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব কিন্তু এই বিয়ের ক্ষেত্রে চেয়ারম্যান সরাসরি সম্পৃক্ত ছিলেন। অপরদিকে যৌতুক দেওয়া নেওয়া সমান অপরাধী কিন্তু এই বিয়েতে যৌতুক দেয়া নেওয়ার ক্ষেত্রে তিনি উৎসাহিত করেছেন। অনুসন্ধানেও এর সত্যতা পাওয়া যায়।

ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী যৌতুক এবং বাল‍্যবিবাহের ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি অস্বীকার করে বলেন স্বাক্ষাতে এসে কথা বললে বুঝতে পারবেন বলে জানান। আইনজীবী মোবারক হোসেন বলেন ধর্ষণের চেষ্টার ঘটনা মিমাংসা যোগ্য নয়। এটা মিমাংসার আওতায় পড়ে না। আইনে আদালতকেও মিমাংসার ক্ষমতা দেয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোছা: রেজিয়া সুলতানা বলেন বিষয়টি জেনে প্রয়োজনিয় ব‍্যবস্হা নেয়া হবে জানান তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বোচাগঞ্জে মাদকসহ আটক ৪ জন।
অপরাধ 2 minutes আগে

নাগরিক ভাবনা: মরণফাঁদে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা: কত হাজার প্রাণহানি
নাগরিক ভাবনা 5 hours আগে

পঞ্চগড়ে বাবাকে হত্যা চেষ্টা ছেলে কারাগারে।
আইন-বিচার 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির নতুন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।
আইন-বিচার 7 hours আগে

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক