হোম
অপরাধ

খিচুড়ির রান্নার সময় ডেক্সিতে ময়লা ফেলে আহার নষ্ট করলেন এসিল্যান্ড

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ মে, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে রান্না করা খাবারে ছাগলের বিষ্ঠাসহ ময়লা আবর্জনা ফেলে দিয়ে প্রায় শতাধিক মানুষের আহার নষ্ট করে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন।রবিবার রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে এমন কান্ড করেছেন বলে জানান স্থানীয়রা।ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের কেশরতা গ্রামে। এ ঘটনার পর থেকে মানুষের মুখে ব্যাপক প্রশ্নবিদ্ধ হয়েছেন তিনি। এমন কান্ডে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে গণমাধ্যমে কোন মন্তব্য করতে নারাজ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।

জানা যায়, আদমদীঘিতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ ২য় ধাপের নির্বাচন ২১ মে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আচরণবিধি বিষয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ডিউটি করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন।রবিবার রাতে সদর ইউনিয়নের কেশরতা গ্রামের প্রায় শতাধিক নারী-পুরুষ মিলে পিকনিকের আয়োজন করছিলেন৷ সেখানে আনারস প্রতীকের সমর্থক একই এলাকার সাধারণ ভোটারগণ একত্রিত হয়ে খাওয়ার জন্য খিচুড়ি পাক করে। সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক লোকজন দেখে গাড়ি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন।

কথা প্রসঙ্গে তাঁর গাড়ির চালক হযরত আলীকে রাস্তার আবর্জনা উঠিয়ে খিচুড়ির ডেক্সির ভিতর দেয়ার জন্য নির্দেশ দেন। এসিল্যান্ডের নির্দেশ পেয়ে ড্রাইভার সঙ্গে সঙ্গে রান্না করা খাবারের মধ্যে বিভিন্ন ময়লা আবর্জনা ছিটিয়ে দেয়। এতেকরে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত সকলেই। তাদের দাবি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। কিন্তু রান্না করা খাবারের মধ্যে আবর্জনা দেওয়া মোটেও কাম্য নয় বলে জানান তারা। ম্যাজিস্ট্রেটের এমন কান্ডে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

গ্রামের মকলেছুর রহমান বলেন, চাল আর ৫০ টাকা করে চাঁদা দিয়ে পিকনিকের আয়োজন করি। খিচুড়ি রান্নার শেয় পর্যায়ে হঠাৎ এসিল্যান্ড এসে আমাদের জিজ্ঞেস করে আমরা ভোটের কোনো প্রার্থী আমাদের খাওয়াচ্ছে কিনা। আমরা পিকনিকের চাঁদার তালিকা তাকে দেখানোর পরও তার নির্দেশে প্রথমে জলন্ত চুলাতে পানি ঢেলে দেয়। এরপর রান্না করা খিচুড়ির ডেস্কির মধ্যে ছাগলের বিষ্ঠাসহ বিভিন্ন ময়লা আবর্জনা ছিটিয়ে দেয়। তিনি একটু ক্ষোভ নিয়েই বলেন, খাবার এভাবে নষ্ট করে, তা আমি আগে কখনো দেখিনি। এটা খুব অমানবিক কাজ করেছেন তিনি।
একই সুরে আরেক নারী বলেন, আমরা চাঁদা দিয়ে পিকনিকের আয়োজন করে রান্না করছিলাম। কিন্তু খাবারের মধ্যে ময়লা আবর্জনা দেওয়ায় আমরা আর খাবার খেতে পারিনি। পরে ওই দিন রাতে আর খাবার খাওয়া হয়নি।

ঘটনার বিষয়ে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন।উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করেন নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক