হোম
অপরাধ

কুড়িগ্রামের রাজারহাটে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা-আহত-৩।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ জুলাই, ২০২১ ১২:২৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাটে পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ১০ জুলাই সন্ধ্যায় উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট (মুন্সিপাড়া) এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নারী-পুরুষসহ তিনজন। বর্তমানে তারা রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলার ছিনাই ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে রফিকুল ইসলামের বসত বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে কাঠের ডাসা ও লাঠি ছোরা নিয়ে অতর্কিত হামলা ও ভাঙচুরের তান্ডব চালায় একই এলাকার মোঃ জয়েনউদ্দিন, জোয়াদ আলী, মজিবর রহমান, জয়নাল আবেদীন-সহ অজ্ঞাত ২০/৩০ জন।

এ সময় দুর্বত্তরা রফিকুল ইসলাম সহ তার প্রতিবেশীর বাড়িতে ব্যাপক ভাংচুর করে এবং রফিকুল ইসলামকে এলোপাতারি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় রফিকুল ইসলামের মা সাহেরা খাতুনকে (৫০) ও তার ভাবী জরিনা বেগম (৪০) তাকে বাঁচাতে এগিয়ে আসলে দূর্বত্তরা তাদেরকেও কোঁদাল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। অনাধিকার তাদের ৫টি বাড়িতে প্রবেশ করে ঘরের বেড়া-টাটি সাংসারিক আসবাব পত্র ও বাক্স ভেঙ্গে জমি বন্ধকের রক্ষিত এক লক্ষ টাকা লুট করা সহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা চলে যায় এবং রফিকুল ইসলাম ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। আশপাশের লোকজনের সহযোগিতায় আহতদেরকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে রফিকুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে রাজারহাট থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন।

আহত রফিকুল ইসলাম জানান, এই জয়েন উদ্দিন গং পতিত জমিতে ছাগল বাঁধার অজুহাতে আমাদের উপর এ অতর্কিত হামলা করছে। আমি এলাকার স্হানীয় জনপ্রতিনিধিদের কাছে বিচার দিয়েও বিচার পাইনি। আবারও আমার বসতবাড়িতে হামলা করে আমাকে সহ আমার স্ত্রী পরিবারের সদস্যের জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এখনো আমরা হাসপাতালে ভর্তি আছি। বিচারের আশায় রাজারহাট থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে রাজারহাট উপজেলা স্বাস্হ্য ও পঃপঃ কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, গতকাল রাতে গুরুতর রক্তাক্ত অবস্থায় ৩ জন হাসপালে আসে, দায়িত্বরত চিকিৎসক তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে, বর্তমানে তারা আশংকা মুক্ত তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় রয়েছে। এ ব্যাপারে রাজারহাট থানার ওসি রাজু সরকার বলেন দুপক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ১১/০৭/২০২১-ইং।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 11 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 17 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 18 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 19 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 20 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 20 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 22 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 23 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক