হোম
অপরাধ

কর্মকর্তা হওয়ার তদবির চালাচ্ছে শিক্ষার্থীদের পতিতা বলা সেই কর্মচারী!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২০ ৯:৩৫ পূর্বাহ্ণ

কর্মকর্তা হওয়ার তদবির চালাচ্ছে শিক্ষার্থীদের পতিতা বলা সেই কর্মচারী-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

মোঃ হারুন-উর-রশিদ, স্টাফ রির্পোটার, রংপুর ব্যুরো অফিসঃ বেগম রোকয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাংবাদিক শিক্ষার্থীদের পতিতা, কুলাঙ্গার, হকার বলা তৃতীয় শ্রেণীর সেই কর্মচারী খোরশেদ আলম কর্মকর্তা (সেকশন অফিসার, গ্রেট-২) হওয়ার ব্যাপক তদবির চালাচ্ছে বলে গুঞ্জন উঠেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে তিনি সেকশন অফিসার পদে আবেদন করেন এবং এই পদে নিয়োগ পেতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালযয়ের ভেতরে এবং বাইরে চলছে সমালোচনার ঝড়।

জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে হিসাবরক্ষণ কর্মকর্তা একজন এবং সেকশন অফিসার (গ্রেড-২) একজন শূন্য পদ পূরণে আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন আহবান করা হয়। আবেদনের শেষ সময় ছিলো গত ২০ অক্টোবর পর্যন্ত। এরই প্রেক্ষিতে গত ১৮ অক্টোবর ওই কর্মচারি ক্যাম্পাসে এসে রেজিস্ট্রার দপ্তরে আবেদন জমা দেন। তার আবেদনের পর অনেক আগ্রহী প্রার্থী হতাশ হয়েছেন। তাদের অভিযোগ, শিক্ষার্থীরা হলো একটা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। সেখানে শিক্ষার্থীদের পতিতা, কুলাঙ্গার, হকার বলার পরেও যখন প্রশাসন নিরব থাকে, তখন বোঝার কিছু বাকি থাকেনা।

তারা আরো অভিযোগ করে বলেন- উপাচার্যের এলাাকার লোক হওয়ার কারণেই শিক্ষার্থীদের এত অপমান করা সত্ত্বেও উপাচার্য কোন পদক্ষেপ গ্রহণ করেনি বরং খোরশেদের বাসায় দাওয়াত খেয়ে তাকেই মৌন সমর্থন করেছেন উপাচার্য। সেকশন অফিসার পদে খোরশেদ নিয়োগ পেতে ব্যাপক তদবির চালাচ্ছে একং উপাচার্যের কাছের হওয়ায় তারই (খোরশেদ) নিয়োগ হতে পারে বলে শঙ্কাও প্রকাশ করেছেন তারা।

এদিকে খোরশেদ ক্যাম্পাসে প্রবেশ করায় ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পতিতা, হকার ও কুলাঙ্গার বলার পরেও সে কিভাবে ক্যাম্পাসে প্রবেশ করে এ নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। খোরশেদের স্থায়ী বরখাস্তসহ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কয়েক দফা দাবিতে আজ (বৃহস্পতিবার, তাং: ২২-১০-২০২০ইং) সকাল ১০টায় পার্কের মোড় সংলগ্ন ২নং গেটের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

সার্বিক বিষয়ে জানতে বিশ্বাবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেনি।

প্রসঙ্গত, কর্মচারী খোরশেদ সাংবাদিক ও শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে ‘পতিতা, হকার, চাটুকার, কুলাঙ্গার’ উল্লেখ করে স্ট্যাটাস দেন। পাশাপাশি শিক্ষার্থীদের ঝাড়ুপেটা করে ক্যাম্পাস থেকে বের করে দেয়ার হুমকিও দেন এ কর্মচারী। এতে করে এ কর্মচারী ও নবপ্রজন্ম শিক্ষক পরিষদ তীব্র সমালোচনার মুখে পড়ে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কর্মচারীর খোরশেদের কুশ পুত্তলিকা দাহ করেন। এদিকে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এমন মন্তব্য করার আগে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবগত করেই লিখেছেন বলে স্বীকার করেছেন বর্তমান ভিসির আমলে নিয়োগপ্রাপ্ত কর্মচারী খোরশেদ আলম।

খোরশেদ বলেন, আমি ফেসবুকে যা লিখেছি সবকিছুই অফিসিয়াল প্রসিডিউর মেইনটেইন এবং আমাদের উপাচার্য মহোদয়কে অবগত করে তারপর লিখেছি। এছাড়া নব প্রজন্ম শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মচারীসহ প্রশাসনের সব সংবাদ বয়কট করে শাস্তির দাবিতে ভিসিকে স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পাশাপাশি দেশের ৩০টি সাংবাদিক সংগঠন থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে নবপ্রজন্ম শিক্ষক পরিষদের নেতৃবৃন্দদের ও কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 17 hours আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 19 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 19 hours আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 19 hours আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 20 hours আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 21 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 1 day আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 2 days আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 2 days আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক