হোম
জাতীয়

৫১ বছর পর রানীশংকৈলের নেকমরদ বঙ্গবন্ধু কলেজকে সরকারি ঘোষণা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজকে সরকারী করণের ঘোষনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের বে-সরকারী কলেজ-৬ শাখা এর উপ-সচিব মোছা. রোকেয়া পারভীন স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর আলোকে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বঙ্গবন্ধু কলেজ গত ১৬ মার্চ থেকে সরকারী করা হলো।
কলেজটিকে সরকারি ঘোষণা করায় চারদিকে আনন্দ উল্লাসে মেতে উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও রানীশংকৈল উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ। দীর্ঘদিন পর তাদের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বসিত সবাই। রাণীশংকৈল উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দুরে নেকমরদ ইউনিয়নে অবস্থিত নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ। কলেজটি ১৯৭২ সালের ২১ জুন স্থাপিত হয়ে ঐ ইউনিয়ন সহ আশপাশের ইউনিয়নের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বাতিঘর হিসাবে দাড়িয়ে পড়ে। কলেজটি প্রতিষ্ঠার স্বল্প দিনের মধ্যেই ভালো একটি অবস্থানে দাড়িয়ে যায়। পড়ালেখার মানদন্ডের বিচার বিশ্লেষনে কলেজটি ১ জানুয়ারি ১৯৮৮ সালে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) হয়। সে থেকে কলেজের পড়ালেখার মান ও শিক্ষার্থীর সংখ্যা দিনের দিন বৃদ্ধি পায়। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক (ডিগ্রী) শাখা মিলে মোট ১ হাজার ৪০০ শিক্ষার্থী রয়েছে। কলেজটিতে মোট শিক্ষক রয়েছে ৩৪ জন, কর্মচারী রয়েছে ১৪ জন। ৫১ বছর পর নেকমরদ বঙ্গবন্ধু কলেজকে সরকারি ঘোষণার খবরে উচ্ছ্বসিত হওয়ার পাশাপাশি মিষ্টি বিতরণও চলছে বিভিন্ন জায়গায়।
কলেজ সরকারী করণের বিষয়ে এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী আখি আকতার বলেন, খুব খুশি লাগছে এই ভেবে যে, আমি বর্তমানে সরকারী কলেজের শিক্ষার্থী। একইভাবে ডিগ্রী ২য় বর্ষের শিক্ষার্থী ইয়াসিন আলী বলেন, টাকার অভাবে এবং যাতায়াতের খরচের অভাবে পীরগঞ্জ সরকারী কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে থাকলেও হতে পারিনি। পরে বাড়ীর কাছের নেকমরদ বঙ্গবন্ধু কলেজে ভর্তি হয়েছি। এখন সরকারী কলেজে পড়ার সুযোগ হয়েছে। আমিসহ আমরা সকলে আজকে অনেক খুশি ও গর্বিত। ২নং- নেকমরদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন মাস্টার বলেন, আমাদের চাওয়া আজ পূরণ হলো। নেকমরদ কলেজ সরকারিকরণ এটি আমাদের পরম সৌভাগ্যের।

জানতে চাইলে নেকমরদ বঙ্গবন্ধু নব্য সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দীন বলেন, সরকারী হওয়ায় আমরা সবাই খুশি। আমরা কলেজ কর্তৃপক্ষ সবচেয়ে বেশি ঋণী হয়ে থাকবো ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশীর নিকট। তাদের সব ধরনের সহযোগিতায় নেকমরদ কলেজ সরকারী করণ হয়েছে।
এক প্রশ্নের জবাবে বলেন, প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েরা এখন সরকারী কলেজে পড়ালেখা করবে এ জন্য যেমন শিক্ষার্থীরা খুশি তেমনিভাবে অভিভাবক সহ স্থানীয়রা বেশ আনন্দিত। রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, এটি রানীশংকৈল উপজেলাবাসীর একটি প্রাণের চাওয়া ছিল। যা আজকে পরিপূর্ণ হলো। এটির মাধ্যমে এ উপজেলায় শিক্ষার মান বৃদ্ধি পাবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 5 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 12 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 13 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 13 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক