হোম
নির্বাচিত কলাম

হেলেনা জাহাঙ্গীরের গ্রেফতার দলের উপকমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২১ ১১:৩১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

হেলেনা জাহাঙ্গীরের গ্রেফতার দলের উপকমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি উপকমিটির সদস্য হেলেনা জাহাঙ্গীরের গ্রেপ্তার হবার ঘটনা দলকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। এখন আওয়ামী লীগের বিভিন্ন উপকমিটির সদস্য বাছাই বা গঠনের প্রক্রিয়া নিয়ে দলটির ভেতরেই প্রশ্ন উঠেছে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিবিসিকে বলেছেন, তাদের দলের নাম ব্যবহার করে সুবিধা নেয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

আওয়ামী এবং লীগ, এই দু’টা শব্দকে ব্যবহার করে অনেক নিজেদের ইচ্ছেমত একটা সংগঠন দাঁড় করিয়েছে বলেন মি. আলম। তবে বিশ্লেষকরা মনে করেন, টানা একযুগ ধরে ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগে অনেকে পদ বাগিয়ে নেয়ার চেষ্টা করেন। দুঃখজনকভাবে এখন রাজনীতি একটা লাভজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, মানবাধিকার সংগঠক সুলতানা কামাল বলেন। রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর ঢাকায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে সদস্য ছিলেন।

একইসাথে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে ছিলেন। দু’টি কমিটি থেকেই তাকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাকে ঢাকার একটি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় তিনদিনের রিমান্ডে নিয়েছে।

আওয়ামী লীগে প্রশ্নঃ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হেলেনা জাহাঙ্গীর ভিন্ন দল থেকে এসেই কেন্দ্রীয় কমিটির একটি উপকমিটিতে সদস্য হয়েছেন-এই অভিযোগও উঠেছে দলটির ভেতরে। আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক এবং ঐ উপকমিটির সদস্য সচিব মেহের আফরোজ বলেছেন, যাচাই বাছাই করেই উপকমিটিগুলো গঠন করার পরও বিতর্কিত দু’একজন থেকে যায়। যাচাই করে যখন আমরা হেলেনাকে উপকমিটিতে নিয়েছি, তখন ভাল ছিল মনে হয়েছে। কিন্তু পরবর্তীতে সে যে কাজগুলো করেছে, সে ব্যাপারে বার বার মানা করার পরও সে সেই কাজগুলোতে বেশি উৎসাহ দেখাচ্ছে। যেগুলো আমাদের দলকে বিব্রত করছে। সেজন্য স্বাভাবিকভাবেই তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে বলেন মেহের আফরোজ।

আওয়ামী লীগের উপকমিটিগুলো গঠনের প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

উপকমিটিগুলো গঠন হয় কিভাবে?
মেহের আফরোজ জানিয়েছেন, যারা বিভিন্ন উপকমিটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করে, তারা তাদের জীবন বৃত্তান্ত দেয়।
সেগুলো বিভিন্ন বিষয়ের সম্পাদকরা দেখে তা দলের সাধারণ সম্পাদকের কাছে পাঠিয়ে দেয়। সাধারণ সম্পাদক দেখার পর উপকমিটি গঠন হয় বলে জানান মিজ আফরোজ। আওয়ামী লীগে বিভিন্ন বিষয়ে ২৬টি উপকমিটি রয়েছে। দলটির জাতীয় সম্মেলন হয়েছে ২০১৯ সালে। এরপর গত বছর এসব উপকমিটি গঠন করা হয়েছে।

দলটির গঠনতন্ত্র অনুযায়ী, এসব কমিটির সদস্য সচিব হন সংশ্লিষ্ট বিষয়ের কেন্দ্রীয় সম্পাদক এবং উপকমিটির প্রধানের পদের থাকে দলটির উপদেষ্টা মন্ডলীর একজন সদস্য। আওয়ামী লীগে যোগ দেবার প্রবণতা কেন বাড়ছে? গত বছর করোনাভাইরাস চিকিৎসার দেয়ার নামে প্রতারণা করা সহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মোহাম্মদ সাহেদ। এই ব্যক্তিও আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য হয়েছিলেন।

বিশ্লেষকরা মনে করেন, টানা একযুগ ধরে ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগে অনেকে পদ বাগিয়ে নেয়ার চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রে পদ পেয়ে যান। নাগরিক অধিকার নিয়ে আন্দোলনকারি সুলতানা কামাল বলেছেন, আওয়ামী লীগ এখন এত বড় একটা দল যে অনেকেই তাদের সাথে সম্পৃক্ত হতে চাইবে। দুঃখজনকভাবে এখন রাজনীতি একটা লাভজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়গুলোতে আওয়ামী লীগের নেতৃত্বের মনোযোগ দেয়া উচিৎ বলে তিনি মনে করেন। আওয়ামী লীগের উপকমিটিগুলোতে সদস্য করার বিষয়েই প্রশ্ন উঠছে। এসব উপকমিটির সদস্য সংখ্যা নির্ধারিত না থাকায় কোন কোন উপকমিটিতে একশো জনের মতো সদস্য রয়েছে বলেও জানা গেছে।

আওয়ামী লীগ নেতৃত্ব কি বলছে?
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক মাাহবুবুল আলম হানিফ বলেছেন, “উপকমিটিতে অনেক সময় বিভিন্ন জনের তদ্বিরের কারণে দু’একজন বিতর্কিত ব্যক্তি চলে এসেছিল। এটাকে তিনি বিব্রতকর বলে মনে করেন। তিনি জানিয়েছেন, উপকমিটিগুলো পর্যালোচনা করে দেখা বা রিভিউ করার সিদ্ধান্ত তারা নিয়েছেন। একইসাথে মি. আলম বলেছেন, তাদের দল এখন ভুঁইফোড় কিছু সংগঠনকেও বড় সমস্যা হিসাবে দেখছে।

আওয়ামী এবং লীগ-এই দু’টা শব্দকে সংযোজন করে নানান জনে নিজেরা ইচ্ছেমত একটা সংগঠন দাঁড় করিয়েছে। যেমন আওয়ামী প্রজন্ম লীগ বা চাকরিজীবী লীগ। হেলেনা জাহাঙ্গীর যে চাকরিজীবী লীগ করে নিজেকে তার সভাপতি দাবি করেছিল, বলেন মি. আলম। এরা সুবিধাবাদী এবং এরা মানুষকে বিভ্রান্ত করে ফায়দা লুটতে চায়, তিনি বলেন। তিনি জানান, তার ভাষায় সুবিধাবাদী এবং ভুঁইফোড় সংগঠনগুলোর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নির্দেশ দেয়া হয়েছে। তিনি তাদের এসব পদক্ষেপকে শুদ্ধি অভিযান বলে বর্ননান করেছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 14 hours আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 21 hours আগে

দিনাজপুরে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত।
জাতীয় 22 hours আগে

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 2 days আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 2 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 2 days আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 2 days আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 2 days আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক