হোম
অপরাধ

হুমকি উপেক্ষা করে বইমেলায় দীর্ঘলাইন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ জঙ্গি হামলার হুমকি উপেক্ষা করে বইমেলায় আসছেন বইপ্রেমীরা। আজ শুক্রবার অন্যান্য শুক্রবারের মতোই বইমেলায় দেখা গেছে উপচে পড়া ভিড়। বইমেলার বাইরে রয়েছে দীর্ঘলাইন। বইপ্রেমীদের দীর্ঘলাইন দেখে বোঝার উপায় নেই জঙ্গি হামলার হুমকি দিয়েছে জঙ্গিরা। এদিন সকাল সাড়ে ১০টা থেকে বইমেলা এলাকায় গিয়ে এমন চিত্রই দেখা গেছে।
বইমেলার লাইনে দাঁড়িয়ে থাকা আনোয়ার উদ্দিন জঙ্গি হামলার প্রসঙ্গে বলেন, খবরটা শুনেছি। তবে এই এলাকায় যে রকম নিরাপত্তাব্যবস্থা দেখলাম তাতে ভয় লাগছে না। সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে। দীর্ঘলাইনে রয়েছে শিশু-কিশোররাও। কেউ বাবা, কেউ বা-মায়ের হাত ধরে অপেক্ষা করছে বইমেলায় ঢুকতে। চোখে-মুখে তাদের মেলায় আসার উচ্ছ্বাস।
এদিকে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যাপারে অভয় দেওয়া হলেও আজ বইমেলায় যাচ্ছেন না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। পৃথক দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাদের। দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে পৃথক বার্তায় জানানো হয়েছে তারা বইমেলায় যাচ্ছেন না।
পুলিশের পক্ষ থেকে বইমেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিয়ে পুলিশ সবাইকে অভয় দিয়ে বইমেলায় আসার আহ্বান জানিয়েছে।
মেলার নিরাপত্তা নিয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, আমাদের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। বইমেলায় যারা আসতে চান, তারা নিশ্চিন্তে আসতে পারেন। এখন পর্যন্ত পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বইমেলায় হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমিকে একটি চিঠি পাঠায় জঙ্গিরা। পরে বিকেলে চিঠিতে বোমা হামলার হুমকি বিষয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় বাংলা একাডেমির পক্ষ থেকে।
ডায়েরিতে বলা হয়, আনসার আল ইসলামের পক্ষ থেকে একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়ে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আতঙ্কিত।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 49 minutes আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 8 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 1 day আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক