হোম
ধর্ম ও ইসলাম

হযরত ওমর (রা.) এর দশটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২০ ৯:৫০ পূর্বাহ্ণ

হযরত ওমর (রা.) এর দশটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

হযরত ওমর (রা.) এর দশটি ব্যতিক্রমী বৈশিষ্ট্যঃ প্রতিটি মানুষের মাঝেই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। সাধারণ মানুষ থেকে শুরু করে সে যেই হোক না কেনো। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমরেরও (রা.) এমন কিছু বৈশিষ্ট্য ছিলো যা ওনাকে অন্য সবার থেকে আলাদা করেছে। আর তা হচ্ছে- অসাধারণ সাহসিকতা এবং সত্য বলার দৃঢ় মানসিকতা। ওমর (রা.) এর ব্যক্তিত্বে আরো এমন কিছু বৈশিষ্ট্য ফুটে ওঠেছে যা অন্যান্য সাহাবির মধ্যে পাওয়া যায় না। চলুন তাহলে জেনে নিই ওমর (রা.) এর এমন দশটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য সম্পর্কে।

১. ওমর (রা.) কে দেখলে শয়তান পালিয়ে যেতো বুখারি ও মুসলিম শরিফে সাদ বিন আবু ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, হে ওমর! আল্লাহর শপথ! তোমাকে পথে দেখলে শয়তান পালিয়ে যায়। তিরমিজি শরিফে হজরত আয়শা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, ‘ওমরকে দেখে শয়তানকে পালিয়ে যেতে দেখেছি।

২. আকাশের ফেরেশতারা ওমরকে সম্মান করে ইবনে আসাকির হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেছেন, রাসুল (সা.) বলেছেন, ওমররের অন্যতম মর্যদা হলো-আকাশের সব ফেরেশতা তাকে সম্মান করে আর জমিনের সব শয়তান তাকে ভয় পায়। মুসনাদের আহমাদে হরজত বুরাইদা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেন, ‘হে ওমর! শয়তান তোমাকে ভয় পায়। আর ফেরেশতারা তোমাকে সম্মান করে।

৩. ওমরকে নিয়ে আল্লাহ গর্ব করেন বিখ্যাত মুহাদ্দিস ইমাম তাবারানি আবু হুরায়রা (রা.) থেকে বর্ণনা করেছেন, রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহতায়ালা আরাফার হাজীদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন। এটা হলো সাধারণ গর্ব। আর ওমরকে নিয়ে ফেরেশতাদের সামনে বিশেষ গর্ব করেন।

৪. ওমরের মাঝে নবী হওয়ার যোগ্যতা ছিলো ইমাম তিরমিজি উকবা বিন আমর (রা.) থেকে বর্ণনা করেন, রাসুল (সা.) বলেন, ‘আমার পরে কেউ যদি নবী হত, সে সম্মান আল্লাহ ওমরকে দান করতেন। তার ভেতর নবীসুলভ যোগ্যতা এবং দূরদৃষ্টি রয়েছে।

৫. ওমরের সিদ্ধান্তের পক্ষে অনেক আয়াত নাজিল হয়েছে ইমাম তিরমিজি ইবনে ওমর (রা.) থেকে বর্ণনা করেন, ‘ওমর এক সিদ্ধান্ত নিতেন আর অন্যান্য সাহাবিরা ভিন্ন সিদ্ধান্ত নিতেন- এমনটি হলে ওমরের সিদ্ধান্তের পক্ষে আয়াত নাজিল হয়ে যেত। শহিদে মেহরাব গ্রন্থের লেখক ওমর (রা.) এর ওপর ব্যপক গবেষণা করে দেখিয়েছেন, প্রায় সতেরটি আয়াত ওমর (রা.) এর সিদ্ধান্তের পক্ষে নাজিল হয়েছে। জালালুদ্দিন সুয়ুতি একুশটি আয়াতের কথা উল্লেখ করেছেন।

৬. ভেতরে-বাইরে নিরেট সত্যবাদী তিরমিজি শরিফে ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, ‘ওমর এমন একজন মানুষ যার ভেতরে আর বাইরে কোনো পার্থক্য নেই। সে মুখে যে সত্য উচ্চারণ করে, অন্তরেও সে সত্য লালন করে।

৭. জান্নাতিদের জন্য উজ্জল প্রদীপ মুসনাদে বাজ্জারে ইমাম বাজ্জার (রহ.) ইবনে ওমর থেকে বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, ওমর হলো জান্নাতীদের জন্য প্রদীপের মত।

৮. ওমরকে নিয়ে নবীজির ভবিষ্যতবাণী উসমান ইবনে মাজউন (রা.) থেকে ইমাম বাজ্জার বর্ণনা করেন, রাসুল (সা.) ওমরের দিকে ইশারা করে বলেন, ‘যতদিন ওমর তোমাদের মাঝে থাকবে ততদিন ফেতনা মাথাচারা দিয়ে উঠতে পারবে না। ওমর যখন থাকবে না তখন চতুর্দিক থেকে তোমাদের মাঝে ফেতনা দেখা যাবে।

৯. ওমরের রাগ মুসলমানদের বিজয়ের কারণ ইমাম তাবারানি তার আওসাতে ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, ‘জিবরাইল এসে আমাকে জানিয়েছে যে, স্বয়ং আল্লাহ ওমরকে সালাম জানিয়েছেন। আর আল্লাহ তায়ালা এটাও বলেছেন, ওমরের রাগ মুসলমানদের বিজয়ের কারণ।

১০. সত্য ওমরের সঙ্গে থাকে ইমাম দাইলামী ফজল বিন আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, ‘ওমর এমন একজন মানুষ- সে যেখানে থাকে, সত্যও সেখানে থাকে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 4 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 9 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »